Saturday, April 4, 2026

করোনা আক্রান্তদের অনলাইনে “স্পর্শ” পরিষেবায় শহরের নামী চিকিৎসরা

Date:

Share post:

তিনি মানেই অভিনব কিছু। তা সে দুর্গাপুজো হোক, সমাজসেবামূলক কাজ কিংবা রাজনৈতিক কর্মসূচি। ফের একবার নিজের বিধানসভা এলাকার নাগরিকদের জন্য অভিনব উদ্যোগ নিলেন রাজ্যের দমকল মন্ত্রী তথা তৃণমূল নেতা সুজিত বসু। আজ, শুক্রবার সন্ধ্যায় ”স্পর্শ” নামক এক প্রকল্পের সূচনা করলেন বিধাননগর বিধায়ক। এই প্রকল্পের মাধ্যমে তাঁর এলাকায় যে সকল মানুষ করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশন রয়েছেন তাঁদেরনসহায়তা দেবেন অভিজ্ঞ চিকিৎসকরা।

কিন্তু কী এই “স্পর্শ” প্রকল্প? সুজিত বসু এদিন নিজেই সেটা ব্যাখ্যা করলেন। “স্পর্শ” প্রকল্পের আওতায় প্রযুক্তির সাহায্যে করোনায় আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এখন থেকে প্রতিদিন সকাল ১২টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। শহরের বিভন্ন বেসরকারি হাসপাতালের নামি চিকিৎসকেরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্তদের সহায়তা প্রদান করবেন বলে জানিয়েছেন মন্ত্রী সুজিত বসু। দেওয়া হয়েছে হেল্পলাইন দুটি নম্বরও। সেগুলি হলো-7439596460 / 7439598338.

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...