Tuesday, March 17, 2026

কলকাতা হাইকোর্টের ইউটিউব চ্যানেল, লক্ষ্য, আইনি লড়াই এড়িয়ে বিরোধের ফয়সালা

Date:

Share post:

কলকাতা হাইকোর্ট ইউটিউব চ্যানেল চালু করলো৷ এর উদ্দেশ্য, আইনি লড়াই এড়িয়ে বিরোধের ফয়সালা করতে মানুষকে সচেতন করা৷

রাজ্যের শীর্ষ আদালতের ‘মিডিয়েশন অ্যান্ড কনসিলিয়েশন কমিটি’ এই উদ্যোগ নিয়েছে। কমিটির সদস্য-সচিব অরিন্দম দাস জানিয়েছেন, মিডিয়েশন বা মীমাংসা প্রয়াস আসলে ‘বিরোধ মেটানোর বিকল্প পদ্ধতি’। বিশ্বজুড়েই এমন প্রয়াস চলছে।

এই ইউটিউব চ্যানেলটিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি, প্রথিতযশা আইনজীবী, প্রশিক্ষিত মিডিয়েটর ছাড়াও অন্যদের বক্তব্য নিয়মিতভাবে দেওয়া হবে। কীভাবে কোনও বিরোধের মীমাংসা করা হয়, সেই সম্পর্কেও তৈরি কিছু ফুটেজও চ্যানেলটিতে দেখানো হবে। আইনি বিরোধ কম সময়ে ও কম খরচে কীভাবে মেটানো যেতে পারে, সেই প্রসঙ্গে সাধারণ মানুষকে জানাতে এবং বোঝাতেই এই চ্যানেল ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।

অধিকাংশ ক্ষেত্রে খুবই ছোট বা তুচ্ছ বিরোধকে ইস্যু করে আইনি বিরোধ শুরু হয়। মিডিয়েটর বা মীমাংসাকারী সেই নগন্য বিরোধের কারনটি প্রাথমিকভাবে খুঁজে বের করবেন। তারপর সেই বিরোধ আপসে মেটানোর উদ্যোগ নেবেন। এই প্রয়াসের লক্ষ্য হিসেবে জানানো হয়েছে, মামলাকারী দু’পক্ষ মীমাংসাকারীর কাছে এলে, তিনি চেষ্টা করবেন, সেই বিরোধের অবসান ঘটাতে, যাতে দু’পক্ষ খুশি হয়েই ফিরতে পারে। চ্যানেলটি যত বেশি সংখ্যক মানুষ দেখবেন, ততবেশি মানুষ বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল হয়ে চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন বলে ধারনা করা হয়েছে।

spot_img

Related articles

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...