Thursday, June 18, 2026

হেমতাবাদের বিধায়ক মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও এক অভিযুক্ত

Date:

Share post:

হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ নিয়ে ছড়িয়েছিল চাঞ্চল্য। শুরু হয়েছিল তদন্ত। বিধায়কের মৃত্যু-কাণ্ডে জড়িয়েছিল মামুদ আলির নাম। তাকে গ্রেফতার করলো মোথাবাড়ি থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, বিধায়কের মৃত্যুর পর থেকেই মোথাবাড়িতে এক আত্মীয়ের বাড়িতে মামুদ আত্মগোপন করেছিল। এদিন গঙ্গা পেরিয়ে ঝাড়খণ্ডে এক আত্মীয়ের বাড়িতে পালানোর ছক ছিল তার। তার আগেই পুলিশ তাকে গ্রেফতার করে। মামুদের বাড়ি চাঁচল থানা এলাকায়। কালিয়াচক–‌২ নম্বর ব্লকের বাবলা কমলপুর এলাকায় মামুদের এক আত্মীয়ের বাড়ি। সেই বাড়িতেই ১৫ জুলাই থেকে সে আত্মগোপন করে ছিল।

প্রসঙ্গত, গত ১৩ জুলাই হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ২ জনের নামে অভিযোগ ছিল। অভিযুক্ত নিলয় সিংহকে মালদা থেকে গ্রেফতার করা হয়। অপর অভিযুক্ত মামুদকে খুঁজছিল সিআইডি। এদিন পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে সিআইডি–‌‌র হাতে তুলে দেয়।

Related articles

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...

অরূপকে ঘিরে আলিপুর আদালতে আইনজীবীদের বেনজির বিক্ষোভ! পুলিশি ঘেরাটোপে ছাড়লেন চেম্বার

আলিপুর আদালত চত্বরে বেনজির বিক্ষোভের মুখে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার, বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South...

অবিলম্বে বন্ধ হোক হকার উচ্ছেদ-হিংসা: মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভার বৈঠকে দাবি শোভনদেব-কুণালদের

তিন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari) সঙ্গে দেখা করে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে এলেন পাঁচ বিধায়কের প্রতিনিধি...

দিল্লিতে খুন বাঙালি মহিলা পরিচারিকা

ফের রাজধানীতে (Delhi) খুন বাঙালি মহিলা (Bangali Women Murdur)! দিল্লির অভিজাত মাউন্ট কৈলাশ এলাকায় ৪৫ বছরের পরিচারিকা মীনাকে...