Wednesday, June 17, 2026

কোঝিকোড়ের পর এবার পরপর দুবার দুর্ঘটনার মুখে বিমান

Date:

Share post:

কেরলের কোঝিকোড়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনার পরেই ফের দুর্ঘটনার মুখে আর এক বিমান। একবার নয়, পরপর দুবার।

শনিবার সকালে ১৭৬ জন যাত্রী নিয়ে এয়ার এশিয়ার বিমান ৫-৬৩২ রাঁচির বিরসা মুণ্ডা বিমানবন্দর থেকে উড়ছিল মুম্বইয়ের পথে। টেক অফের সময়ে পাখির সঙ্গে সংঘর্ষ হয়। চালক ব্রেক কষে বিমানের টেক অফ বাতিল করেন। বিমান মেরামতির ঘন্টা দুয়েক পরে ফের বিমানটি টেক অফ করতে গেলে রানওয়েতেই চাকা থেকে ফুলকি বের হতে থাকে। এরপর জোরে বিস্ফোরণ হয়। পাইলট বিমানটির ইমার্জেন্সি ব্রেক করেন। আগুনে জ্বলতে থাকে বিমানের চাকায়। দমকল এসে আগুন নেভায়। ফের যাত্রীদের নামিয়ে আনা হয়। কী কারণে দ্বিতীয়বারের দুর্ঘটনা, তা বিমান বন্দরের ডিরেক্টর খতিয়ে দেখছেন।

Related articles

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...