Friday, June 19, 2026

নবান্ন থেকে সরছে মুখ্যমন্ত্রীর দফতর! চাঞ্চল্য সরকারি মহলে

Date:

Share post:

নবান্ন থেকে সরছে মুখ্যমন্ত্রীর দফতর। প্রাথমিকভাবে সেইরকমই খবর। আসছে নবান্নের গায়ে উপান্নতে। তবে তা সাময়িক। মূলত করোনার উপদ্রব এবং মুখ্যমন্ত্রীর কাছে অসংখ্য মানুষের আসা যাওয়ার বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অগাস্টের শেষে কিংবা সেপ্টেম্বরের প্রথমে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে উপান্নতে চলে আসবেন। গত মাসেই মুখ্যমন্ত্রী উপান্নর উদ্বোধন করেন।

নবান্নতে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। প্রায় প্রতি সপ্তাহতেই কোনও না কোনও আধিকারিক সংক্রামিত হচ্ছেন। ফলে ঝুঁকি বাড়ছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি উইং উপান্ন পরিদর্শন করে নিরাপত্তা খতিয়ে দেখছে। ২২ জুলাই উপান্ন উদ্বোধনের পর জানা গিয়েছিল এখানে মুখ্যসচিব ও সিএমও দফতরের আধিকারিকরা এখানে বসবেন। কিন্তু আপাতত তা হচ্ছে না। মূলত প্রতিদিন অসংখ্য ফাইল দেখতে হয়, আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে হয় এবং বাইরের বিশিষ্টজনের সঙ্গে দেখা করতে হয় মুখ্যমন্ত্রীকে। এখানে সেই প্রবেশের উপর লাগাম লাগানো হচ্ছে বলেই খবর। তবে এসব কিছু নিয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। ফলে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টাতেই পারে।

Related articles

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...