Saturday, April 4, 2026

স্ত্রীয়ের উপর অত্যাচার, যুবককে শাস্তি গ্রামবাসীদের

Date:

Share post:

স্ত্রীয়ের উপর এই অত্যাচার কার্যত রোজকার ঘটনা হয়ে গিয়েছিল। অভিযুক্ত যুবককে শাস্তি দিলেন গ্রামবাসীরা।কখনও খুনের হুমকি। কখনও আবার শারীরিক ও মানসিক নির্যাতন। লাগাতার এইভাবেই স্ত্রীয়ের উপর অত্যাচার করত যুবক। গাছে বেঁধে মারধর করে ওই যুবককে শাস্তি দেন গ্রামবাসীরা। এমনকী মাথা ন্যাড়া করে ঘোরানো হয় সারা গ্রাম।

ঘটনা উত্তর ২৪ পরগনার শাসনের। শাসনের পাকদহ গ্রামের বাসিন্দা আবুল কালামের সঙ্গে বিয়ে হয় জ্যোৎস্না বিবির। বিয়ের সাড়ে তিন বছর পেরিয়ে গিয়েছে। প্রতি রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীয়ের উপর অত্যাচার করে আবুল কালাম। স্বামীর অত্যাচারের কথা গ্রামবাসীদের জানিয়েছিলেন জ্যোৎস্না বিবি। সালিশি সভা ডেকে আবুল কালামকে সতর্ক করে নিয়েছিলেন গ্রামবাসীরা। কিন্তু তাতে কর্ণপাত করেনি সে। বারণ করার পরেও স্ত্রীয়ের উপর অত্যাচার চালিয়ে যেত আবুল কালাম। গ্রামবাসীদের কথায় ওই সালিশি সভায় আবুল প্রতিশ্রুতি দিয়েছিল, স্ত্রীয়ের উপর আর অত্যাচার করবে না।

জ্যোৎস্না বিবির অভিযোগ শুক্রবার রাতে ফের আবুল তাঁকে মারধর করে। এমনকী খুনের হুমকিও দেয়। রাতেই গ্রামবাসীদের সব কথা জানান জ্যোৎস্না বিবি। এই পরিস্থিতিতে গ্রামবাসীদের সিদ্ধান্ত নেন তাঁরাই শাস্তি দেবেন আবুলকে। রবিবার সকালে আবুল কালামকে একটি গাছে বাঁধা হয়। তারপর বেধড়ক মারধর করা হয় ওই যুবককে। মাথা ন্যাড়া করে সেই অবস্থাতেই ঘোরানো হয় গোটা গ্রাম। এদিকে গ্রামবাসীরা নিজেদের হাতে আইন তুলে নেওয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছে। গ্রামবাসীদের পাল্টা দাবি, অকথ্য অত্যাচার করছিল আবুল। জ্যোৎস্না বিবির পাশে দাঁড়াতেই এই কাজ তাঁরা করেছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...