Monday, March 16, 2026

অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের নতুন আবদার, অস্বস্তি গেরুয়া শিবিরে

Date:

Share post:

প্রধানমন্ত্রী নিজের হাতে গত ৫ অগাস্ট অযোধ্যার রামমন্দিরের ভিত নির্মাণ করছেন। এই রাম মন্দিরের নির্মাণ সরকারের এক বিরাট সাফল্য বলে ঘোষণাও করেছেন প্রধানমন্ত্রী ৷ রমরমিয়ে শুরু হয়ে গিয়েছে মন্দির নির্মাণের কাজ৷

কিন্তু নির্মাণ কাজ শুরু হওয়ার মুখেই নতুন এক জটিলতা তৈরি করলো অখিল ভারতীয় আখাড়া পরিষদ৷ পরিষদের দাবি, অযোধ্যা ও প্রয়াগরাজে বিশ্ব হিন্দুপরিষদের প্রয়াত নেতা অশোক সিংঘলের মূর্তি বসাতে হবে৷ সিংঘলের মূর্তি না বসালে তাঁকে অসম্মান করবে কেন্দ্র৷ কারণ বিশ্ব হিন্দু পরিষদের অবিসংবাদী নেতা অশোক সিংঘল-ই রাম মন্দির আন্দোলনের পুরোধা তথা প্রাণপুরুষ। তাঁকে বাদ দিলে রাম মন্দির নির্মাণ হবে অসম্পূর্ণ ৷

শুধুই সিংঘল-মূর্তি নয়, আখাড়ার দাবি, রাম মন্দির আন্দোলনে নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন,তাঁদের স্মরণেও অযোধ্যায় কীর্তি স্তম্ভ নির্মাণ করতে হবে৷ এই শহিদের তালিকায় আছেন কলকাতার কোঠারি ভাইরাও৷ জোরের সঙ্গে এই দাবি জানিয়েছে অখিল ভারতীয় আখাড়া পরিষদ।

রাম মন্দির আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাঁদের অবদানকে স্মরণীয় রাখতে অযোধ্যায় কীর্তি স্তম্ভ এবং অযোধ্যা ও প্রয়াগরাজে বিশ্ব হিন্দুও পরিষদের প্রয়াত নেতা অশোক সিংঘলের মূর্তি নির্মাণের দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হতে চলেছে অখিল ভারতীয় আখাড়া পরিষদ।
পরিষদের মহাসচিব স্বামী হরি গিরি একথা জানিয়েছেন। রাম মন্দিরের নির্মাণ নিয়ে এতো বছর ধরে, এতো লড়াইয়ের পর এবার আখাড়া সোজাসুজি জানিয়েছে, সরকারকে এবার রামমন্দিরের পাশে সিংঘল মূর্তি ও স্তম্ভ নির্মাণের কথা ঘোষণা করতে হবে৷ পরিষদের এই ঘোষণায় কলকাতা-সহ ৬ রাজ্যে সমস্যা বাড়বে বলেই অনেকে মনে করছেন।

spot_img

Related articles

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...