Friday, June 26, 2026

প্রণব মুখোপাধ্যায়ের করোনা আক্রান্ত হওয়ার খবরে রীতিমতো উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সোমবার দুপুর একটা নাগাদ টুইটারে নিজেই সে কথা জানান তিনি।একটি টুইটবার্তায় প্রণববাবু বলেন, ‘আলাদা একটি কারণে হাসপাতালে যাওয়ার পর আজ আমার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। গত সপ্তাহে আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের নিভৃতবাসে থাকার এবং কোভিড-১৯ পরীক্ষার অনুরোধ জানাচ্ছি।’ যদিও এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তিনি ভালো আছেন ।
প্রণবাবুর করোনা আক্রান্ত হওয়ার খবরে রীতিমতো উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি টুইটবার্তায় মমতা লিখেছেন, ‘প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় দা’র করোনা আক্রান্ত হওয়ার খবরে আমি উদ্বিগ্ন। এই সময়ে তিনি এবং তাঁর পরিবারের জন্য প্রার্থনা করছি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’
উদ্বেগ প্রকাশ করেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। তিনি বলেন, ‘বয়স হয়েছে। সেজন্য চিন্তার।’ প্রাক্তন রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করেছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...