Wednesday, April 1, 2026

কুকথায় সরগরম বীরভূম: রাজুর ‘এনকাউন্টারের’ জবাবে অনুব্রতর ‘গরু-ছাগল’

Date:

Share post:

ফের রাজনীতির কুকথায় সরগরম বীরভূম। না শোধরালে এবার অনুব্রত মণ্ডলকে উত্তরপ্রদেশের গ্যাংস্টার বিকাশ দুবের মতো এনকাউন্টার করা হবে। বীরভূমে বসেই হুমকি দিলেন বিজেপির রাঢ়বঙ্গের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায়ে। পাল্টা তাঁকে ‘গরু-ছাগলের’ সঙ্গে তুলনা করলেন জেলা তৃণমূল সুপ্রিমো। রবিবার জেলা বিজেপির বোলপুরে সাংগঠনিক কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন রাজু বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যে তিনি বলেন,১০ বছরে অনেক খারাপ অন্যায় কাজ করেছেন। বাল্মিকী যেমন মরা- মরা থেকে রাম-রাম বলেছে সেরকম রাম-রাম বলা শুরু করুন”।

রাজু বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে তাচ্ছিল্যের সঙ্গে অনুভূত মণ্ডল বলেন, “বেশি বলে ওকে হিরো করে লাভ নেই। পালে এসেছে গরু-ছাগলের মতো আবার চলেও যাবে”।

Related articles

এত ফর্ম ৬ কেন? যাদবপুরে প্রশ্ন তুলল গণমঞ্চ 

গত কয়েক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, দফায় দফায় তালিকা প্রকাশ এবং নির্বাচন ঘোষণার ঠিক মুখে রাজ্যের...

আর সাপ্লিমেন্টারি তালিকা নয়! ভোটার তালিকায় নিয়ে নতুন ধোঁয়াশা কমিশনের

মনোনয়নের কারণ দেখিয়ে এবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ বন্ধ করছে নির্বাচন কমিশন। প্রথম দফার পরে এবার দ্বিতীয় দফার...

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...

স্বচ্ছ তদন্তে সহযোগিতা চান: ইস্তফার ইচ্ছাপ্রকাশ লীনা গঙ্গোপাধ্যায়ের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বহু প্রশ্নের সম্মুখীন করেছে গোটা ইন্ডাস্ট্রিকে। এই ঘটনায় আঙুল উঠেছে প্রযোজনা সংস্থা ও তার...