Saturday, April 4, 2026

ট্রেন চলাচল বন্ধের বিজ্ঞপ্তি ঘিরে বিভ্রান্তি তুঙ্গে

Date:

Share post:

30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে না লোকাল মেট্রো বা দূরপাল্লার ট্রেন। তবে বিশেষ ট্রেন এবং মালগাড়ি যেমন ছিল তেমনই চলবে। সোমবার বিকেলে রেল বোর্ডের এই বিজ্ঞপ্তি জারির কিছুক্ষণের মধ্যেই তা ঘিরে বিভ্রান্তি ছড়াল। প্রথমে বলা হয়, এটা রেল বোর্ডের অভ্যন্তরীণ নির্দেশ। প্রকাশ্যে আসা উচিত নয়। কিন্তু তার আবার কিছুক্ষণের মধ্যেই সুর বদলে রেলবোর্ড জানায়, পূর্ব রেলের সিপিটিএম যে লিখিত নির্দেশ দিয়েছেন তা ঠিক নয়। রেলমন্ত্রকও জানায়, ট্রেন চলাচলের নির্ধারিত কোনও দিন ঠিক হয়নি।
পূর্ব রেলের এক কর্তার রেলের সব ডিভিশন ও বিভাগীয় প্রধানদের চিঠিতে জানান ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়তি যাত্রীবাহী কোনও ট্রেন চলবে না। এরপরই সেই বার্তা প্রকাশ্যে চলে আসে। হাওড়ার ডিআরএম ইশাক খানও জানান, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলবে না।
কিন্তু এই বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই পূর্ব রেল জানিয়ে দেয়, পূর্ব রেলের সিপিটিএম যে লিখিত নির্দেশ দিয়েছেন তা ঠিক নয়। রেলমন্ত্রকও জানায়, ট্রেন চলাচলের নির্ধারিত কোনও দিন ঠিক হয়নি। পূর্ব রেলের কর্তার নির্ধারিত চিঠি ঘিরে শুরু হয় বিতর্ক। বোর্ডের নির্দেশের নাম, নম্বর দিয়ে কীভাবে এই চিঠি তিনি ইস্যু করলেন তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে বোর্ড।
আগেই ঘোষণা করা হয়েছিল, ১২ অগাস্ট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলবে না। এদিনের বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে রেলবোর্ড ওই সময়সীমা সেপ্টেম্বরের শেষ দিন পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে বলে জানায়। কিন্তু তারপরেই জানিয়ে দেওয়া হল এই বিজ্ঞপ্তি ঠিক নয়। এই পরিস্থিতিতে আদৌ কবে থেকে লোকাল, মেট্রো বা দূরপাল্লার ট্রেন চলবে তা নিয়ে চূড়ান্ত বিভ্রান্তি দেখা দিয়েছে।

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...