Monday, April 6, 2026

বাংলায় কোভিড আক্রান্ত ১ লক্ষ ছুঁইছুঁই, করোনাজয়ীর সংখ্যা ছাড়াল ৭০ হাজার

Date:

Share post:

পশ্চিমবঙ্গে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২,৯০৫ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৯৮,৪৫৯ জন। এই ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে আরও ৪১ জন করোনা রোগীর। এই নিয়ে সব মিলিয়ে করোনায় আক্রান্ত হয়ে বাংলায় মোট প্রাণ হারালেন ২,১০০ জন রোগী। আজ, সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ভবন আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ২৬,০৩১ জন সক্রিয় করোনা রোগী। তবে স্বস্তির খবরও আছে। করোনার সংক্রমণ আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি রাজ্যে সুস্থ হওয়ার সংখ্যাটাও বাড়ছে। এ পর্যন্ত সেই সংখ্যাটা ৭০,৩২৮ জন। এঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩,২০৮ জন করোনাজয়ী।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...