Sunday, April 12, 2026

ইউপিএসসিতে সফল দৃষ্টিশক্তিহীন পূর্ণা সুন্থারি দেশের যুব সম্প্রদায়ের কাছে আজ আইডল

Date:

Share post:

দিন কয়েক আগেক ইউপিএসসির রেজাল্ট বেরিয়েছে। এবার ইউপিএসসির সিভিল সার্ভিস এক্সামিনেশনে মোট ৮২৯ জন সফল হয়েছেন। সফলদের মধ্যে ১৫০ জন মহিলাও রয়েছেন। কঠোর পরিশ্রম, নিষ্ঠার পর সাফল্য পেয়েছেন তাঁরা।
ইউপিএসসির সিভিল সার্ভিস এক্সামিনেশনে সারা দেশে ২৮৬ ব়্যাংক করেছেন মাদুরাইয়ের ২৫ বছরের যুবতী পূর্ণা সুন্থারি। তিনি দৃষ্টিশক্তিহীন। কিন্তু সমস্ত প্রতিকূলতা জয় করে পূর্ণা ইউপিএসসিতে সফল হয়েছেন। চতুর্থবারের চেষ্টায় তিনি এই সাফল্য অর্জন করেছেন। সারা দেশে ২৮৬ ব়্যাংক করেছেন মাদুরাইয়ের ২৫ বছরের যুবতী । একাদশ শ্রেণীতে পড়ার সময় থেকেই পূর্ণা আইএএস অফিসার হওয়ার স্বপ্ন দেখা শুরু করেন। কোনও প্রতিবন্ধকতাই তাঁকে টলাতে পারেনি। নিজের লক্ষ্যে অবিচল থেকে পূর্ণা আজ দেশের কোটি কোটি যুবক-যুবতীর কাছে আইডলে পরিণত হয়েছেন।
পূর্ণা জানিয়েছেন , ‘শুনে শুনেই আমায় পড়াশোনা করতে হতো। ইউপিএসসির প্রস্তুতির জন্য সমস্ত বই অডিয়ো ফর্মাটে পেতাম না। সেকারণে আমার বাবা-মা দিনরাত বই পড়তেন। আমি তা শুনতাম। বন্ধুরাও যথেষ্ট সাহায্য করেছে। তাঁরা বিভিন্ন বই অডিয়ো ফর্মাটে কনভার্ট করে দিত। তাঁদের সকলের জন্য আজ আমি আইএএস অফিসার হয়েছি। শিক্ষা, স্বাস্থ্য ও নারী স্বশক্তিকরণের কাজে নিজেকে নিয়োজিত করতে চাই।’

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...