Monday, April 6, 2026

মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, ধূলিসাৎ একের পর এক বাড়ি !

Date:

Share post:

মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে সোমবার ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে । বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পর পর বাড়ি ভেঙে যায়। এখনও পর্যন্ত সেই ধ্বংসাবশেষে নীচে ৫ জন আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ জনের ।
বাল্টিমোরের স্থানীয় সংবাদপত্র মারফত জানা গিয়েছে , গ্যাসের প্রভাবেই বিস্ফোরণ ঘটেছে। তবে এখনও পর্যন্ত বিস্ফোরণের মূল কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ । ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন রয়েছে। মুহূর্তে ধসে যাওয়া বাড়িগুলির থেকে আবাসিকদের উদ্ধার করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন দমকল কর্মীরা।
আটকে পড়েছে বেশ কয়েকজন শিশু। তাদের জীবন্ত উদ্ধার করাটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে । উদ্ধার কাজ এখনও চলছে। গোটা এলাকা বিষাক্ত গ্যাসের গন্ধে ভরে গিয়েছে ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...