Saturday, April 4, 2026

Breaking : ১৫ অগাস্টের মধ্যে স্কুলগুলিকে ৮০% বকেয়া ফিজ জমা করতে কোর্টের নির্দেশ

Date:

Share post:

১৫ অগাস্টের মধ্যে স্কুলগুলিকে ৮০ শতাংশ বকেয়া ফি জমা দিতে হবে বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যার জেরে চাপের মুখে পড়লেন অভিভাবকরা। বকেয়া ফি না দিলে অনলাইন ক্লাস বা পরীক্ষা সংক্রান্ত সংশ্লিষ্ট স্কুল যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত বলে বিবেচিত হবে। সোমবার এই কথা জানিয়েছে হাইকোর্ট।

জুলাই মাসের তৃতীয় সপ্তাহে হাইকোর্ট জানায়, ফি বকেয়া থাকুক বা না থাকুক পড়ুয়াকে অনলাইন ক্লাস থেকে বঞ্চিত করা যাবে না। তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন অভিবাবকরা। তবে সোমবার সঞ্জয় বন্দ্যোপাধ্যায় এবং মৌসুমী ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে ১৫ অগাস্টের ৮০ শতাংশ বকেয়া ফি দিতে হবে স্কুলগুলিকে। একইসঙ্গে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় মামলা সংক্রান্ত কোনও পোস্ট করা যাবে না।

প্রসঙ্গত, গত কয়েক মাসে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের স্কুলগুলিতে ফি মকুবের দাবি নিয়ে সরব হন অভিভাবকরা। আইনজীবী অয়ন চক্রবর্তী জানান, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন এক অভিভাবক। এর আগে শুনানিতে ১৫ অগাস্ট পর্যন্ত স্টে অর্ডার দিয়েছিল আদালত। অভিভাবক ফোরামের পক্ষ থেকে সুপ্রিয় ভট্টাচার্য বলেন, “টিউশন ফি বাদে যে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে তা মকুব করার আবেদন জানিয়েছিলাম আমরা। আদালতের এই নির্দেশে চাপের মুখে পড়লাম।” এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...