Monday, April 6, 2026

চলতি সপ্তাহে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে

Date:

Share post:

চলতি সপ্তাহে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের বিজ্ঞান এবং কলা বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। ১৪ অগাস্ট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা। আবেদন করা যাবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। সোমবার যাদবপুরের বিজ্ঞান ও কলা বিভাগ বিজ্ঞপ্তি জারি করেছে।

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক, ভূতত্ত্ব বিজ্ঞান এবং ভূগোলে আবেদন করা যাবে। অন্যদিকে কলা বিভাগের স্নাতক স্তরের বাংলা, কম্পারেটিভ লিটেরেচার, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সংস্কৃত এবং অর্থনীতিবিদ্যার ৫ বছরের ইন্টিগ্রেটেড কোর্সে আবেদন করা যাবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...