Friday, June 26, 2026

রাম মন্দির নিয়ে নিজের মন্তব্যই ‘জল ঢাললেন’ দেব

Date:

Share post:

রাজনীতি জীবনের একদম শুরুতে দু একবার মুখ ফসকে আলটপকা কথা বলে ফেললেও, ঘাটালের সংসদ দীপক অধিকারী ওরফে দেব এখন পলিটিক্যালি কারেক্ট মন্তব্য করে থাকেন। কিছুদিন আগে রাম মন্দিরের ভূমি পুজো নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “এই সময়ের প্রেক্ষিতে ভ্যাকসিন না মন্দির কোনটা আগে জরুরি একটা বাচ্চাও বলে দিতে পারবে”।

সরাসরি আক্রমণ না হলেও দেবের এই মন্তব্য ঘিরে নেটিজেনদের একাংশ তাঁর বিরুদ্ধে সুর চড়ায়। এরপরই যাবতীয় বিতর্কের জল ঢেলে সোশ্যাল মিডিয়ার আড্ডায় সাংসদ দেবের স্পষ্ট জানান, রাম মন্দির তৈরি হলে সপরিবারে পুজো দিতে যাবেন।
এই মন্তব্য থেকে স্পষ্ট তিনি মন্দিরের বিরোধিতা করেননি। যে সময় রাম মন্দিরের ভূমিপুজোর জন্য বিপুল টাকা খরচ, আড়ম্বর এবং জনসমাগম করা হয়েছে সেই কাজটার সমালোচনা করেছেন তিনি। দেবের অবস্থান স্পষ্ট করে দেওয়ায় খুশি তাঁর ফ্যান-ফলোয়ার্সরা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...