Friday, June 26, 2026

দিদিকে শয়তান ভাবতেন সুশান্ত! চ্যাট শেয়ার করে দাবি রিয়ার

Date:

Share post:

দিদিকে শয়তান ভাবতেন সুশান্ত সিং রাজপুত। চ্যাট শেয়ার করে এই দাবি করলেন রিয়া চক্রবর্তী। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই চ্যাটের স্ক্রিনশট প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। ওই চ্যাটে দিদি প্রিয়াঙ্কাকে শয়তান বলতে দেখা গিয়েছে সুশান্তকে। বন্ধু সিদ্ধার্থ পিঠানির উপর দিদির প্রভাব বিস্তার, তাও লেখা আছে ওই চ্যাটে।

যে স্ক্রিনশট রিয়া শেয়ার করেছেন তাতে সুশান্ত লিখেছেন, “খুব লজ্জাজনক কাজ করেছে ও। নেশাগ্রস্ত হয়ে তোমার উপর অত্যাচার করেছে। এখন নিজেই ভিক্টিম কার্ড খেলছে।” দিদিকে পাক্কা শয়তানও বলেছেন অভিনেতা। একইসঙ্গে ওই চ্যাটে রিয়াকে তিনি লেখেন, “তোমার পরিবার সত্যিই আলাদা। সৌভিক খুব সংবেদনশীল। শুধু সৌভিক নয়, তুমিও একই রকম। তোমাদের প্রত্যেকের সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে।” ওই চ্যাটে অভিনেতা আরও লিখেছিলেন, ” প্লিজ হাসো রিয়া, হাসলেই তোমাকে ভালো লাগে।”

প্রসঙ্গত, সুশান্তের পরিবারের আইনজীবী দিন কয়েক আগে সংবাদমাধ্যমে জানিয়েছিলেন ভাই-বোনের সম্পর্কে চিড় ধরেছিল। তিনি বলেন, “রিয়ার জন্য সুশান্ত ভুল বুঝেছিলেন দিদি প্রিয়াঙ্কা। ভাই-বোনের সম্পর্কে তৈরি হয়েছিল দূরত্ব। প্রিয়াঙ্কার বিরুদ্ধে সুশান্তের কাছে নালিশ করেছিলেন রিয়া। অভিনেতা সেটাই বিশ্বাস করেছিলেন। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে প্রিয়াঙ্কাকে ফোন করে ক্ষমা চান সুশান্ত।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...