Saturday, June 6, 2026

শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৬২,০৬৪, মৃত্যু ১০০৭

Date:

Share post:

ভারতে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এবার গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬২,০৬৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২,১৫,০৭৫। এই ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে আরও ১০০৭ জন রোগীর। ফলে এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪৪,৩৮৬ জনের। আজ, সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে ভারতে চিকিৎসাধীন রয়েছেন ৬,৩৪,৯৪৫ জন সক্রিয় করোনা রোগী। তবে কিছুটা স্বস্তির খবর, ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ১৫,৩৫,৭৪৪ জন। এঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৫৪,৮৫৯ জন।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...