Thursday, April 2, 2026

প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে ছাত্রীদের উপস্থিতির হারে শীর্ষে বাংলা

Date:

Share post:

প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে ছাত্রীদের উপস্থিতি হার সবথেকে বেশি পশ্চিমবঙ্গে। পরিসংখ্যান এবং প্রকল্প বাস্তবায়ন মন্ত্রকের ২০১৯ সালের বার্ষিক রিপোর্ট অনুযায়ী এই তথ্য সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে ছাত্রীদের উপস্থিতির হার পশ্চিমবঙ্গে ৯৩.৬ শতাংশ। দেশের মধ্যে সবথেকে কম ছাত্রীদের উপস্থিতির হার দিল্লিতে। ২০১৯ সালে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে মাত্র ৮১.৯ শতাংশ উপস্থিত ছিল ছাত্রীরা।

ছাত্রীদের জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। তাই বিদ্যালয়মুখী হওয়ার হার বেড়েছে গত কয়েক বছরে। ওই তালিকায় পশ্চিমবঙ্গের পরে রয়েছে উত্তরাখণ্ডের নাম। সে রাজ্যে ২০১৯ সালে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে ছাত্রীদের উপস্থিতির হার ৯৩.৪ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে আছে ছত্তিশগড়। ৯৩ শতাংশ ছাত্রী উপস্থিত ছিল ২০১৯ সালে। ৯৩ শতাংশ এবং ৯২.৯ শতাংশ ছাত্রী প্রস্তুতির হার যথাক্রমে কর্ণাটক এবং কেরালায়।

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...