Friday, April 3, 2026

নীতিগত প্রশ্নেই বিদ্রোহ, সাফাই শচীনের

Date:

Share post:

নীতিগত প্রশ্ন তুলে ধরতেই নাকি তাঁর বিদ্রোহ, এমনই সাফাই দিলেন রাজস্থানের কংগ্রেস নেতা শচীন পাইলট। ১৮ জন ঘনিষ্ঠ বিধায়ককে নিয়ে মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও নিজের দলের সরকারের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন তিনি। এর জেরে উপ মুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতি দুটি পদই হাতছাড়া হয়। ঘনিয়ে ওঠে রাজস্থানের রাজনৈতিক সংকট। কিন্তু দলের বিরুদ্ধে বিদ্রোহ করে বেশি দূর যেতে পারবেন না বুঝেই এবার তিনি দলের সঙ্গে সন্ধি করলেন। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা বঢরার সঙ্গে দেখা করে জানালেন কংগ্রেসেই আছেন। দলের শীর্ষ নেতৃত্বও এরপর তাঁর সম্পর্কে নরম অবস্থান নেয়। গান্ধী পরিবারের হস্তক্ষেপে ঘর ওয়াপসির পর

সোমবার গভীর রাতে টুইট করেন শচীন পাইলট। সেখানে রাহুল, প্রিয়াঙ্কা এবং কংগ্রেসের অন্যান্য প্রথম সারির নেতাকে ধন্যবাদ জানান। তিনি লিখেছেন, সোনিয়াজি, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা ও কংগ্রেসের অন্যান্য নেতাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তাঁরা আমার ক্ষোভের কথা শুনেছেন। আমি নিজের বিশ্বাসে অনড়। দেশের উন্নতির জন্য আগামীদিনেও আমি কাজ করে যাব। শচীনের দাবি ছিল রাজস্থানে কংগ্রেসের নেতৃত্ব বদল করতে হবে। যদিও রাহুল তাঁকে সাফ জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রীর পদ থেকে অশোক গেহলটকে সরানো সম্ভব নয়। এই অবস্থায় কংগ্রেসের সংকট সত্যিই কাটল কীনা তা ভবিষ্যৎই বলবে।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...