Monday, April 6, 2026

এখনও সঙ্কটজনক অবস্থায় প্রাক্তন রাষ্ট্রপতি, তবে সাড়া দিচ্ছেন চিকিৎসায়

Date:

Share post:

অস্ত্রপচারের পর সঙ্কটজনক অবস্থায় ভেন্টিলেটরে রয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। দিল্লিতে আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারালে ভর্তি রয়েছেন। আপাতত ৯৬ ঘণ্টা প্রণব মুখোপাধ্যায় চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন বলেই জানা যাচ্ছে।

রবিবার রাতে বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। এরপর স্নায়ু ঘটিত সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শে আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেল-এ ভর্তি হন। এমআরআই স্ক্যানে দেখা যায়, আঘাত পাওয়ার ফলে তাঁর মাথার ভিতর রক্ত জমাট বেঁধে রয়েছে। সেই কারণে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

অন্যদিকে, প্রণব মুখোপাধ্যায়ের শরীরে কোভিড সংক্রমণ ধরা পড়ায়, তাঁর পরিবারের সদস্যদেরও করোনা পরীক্ষা করা হয়। তবে তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে।

সোমবার সকালে সংবাদমাধ্যমে প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘‘অস্ত্রোপচারের পর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে আগামী চার দিন চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন তিনি। এক ঘণ্টা অন্তর বুলেটিন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।”

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...