Tuesday, June 9, 2026

জন্মাষ্টমীতে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন

Date:

Share post:

সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী আজ। প্রতি বছরই ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত হয়। এবারও জন্মাষ্টমী অনুষ্ঠান যথারীতি ধর্মীয় রীতি অনুসরণ করে পূজা-অর্চনার মাধ্যমে পালিত হবে। তবে জন্মাষ্টমী সংশ্লিষ্ট সকল অনুষ্ঠান মন্দিরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। জন্মাষ্টমী উপলক্ষে সকল প্রকার সমাবেশ, শোভাযাত্রা করা থেকে বিরত থাকারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জন্মাষ্টমী পালন করার ক্ষেত্রে যেসব নিয়মগুলি মেনে চললে পুণ্যলাভ সম্ভব সেগুলি হল-

১. জন্মাষ্টমীর দিন নিশ্চয়ই নিরামিষ খাবার খান৷ কিন্তু যদি মনে করেন আগের দিন সব ভালোমন্দ খেয়ে নেবেন, সেটা না করাই ভালো। জন্মাষ্টমীর আগের দিনও নিরামিষ ভোজন করাই ভালো।

২. জন্মাষ্টমীর দিন ভোর ভোর ঘুম থেকে উঠুন৷ পারলে গঙ্গাস্নান সেরে নিন৷ তারপর শুদ্ধ বস্ত্র পরুন৷

৩. জন্মাষ্টমীতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপবাস করার চেষ্টা করুন৷ তাহলে আপনার আশা পূরণ হবেই৷ উপবাস করলে যাঁদের শরীর খারাপ হয়, তাঁরা দুপুর বারোটার পর খাবার খেতেই পারেন৷ তবে ওইদিন দুধ, ফল ছাড়া বেশি কিছু না খেলেই ভাল৷

৪. জন্মাষ্টমী মিটে যাওয়া মাত্রই নিয়মকানুনও যে শেষ হয়ে গেল তা কিন্তু নয়৷ তাই পুণ্যার্জন করতে চাইলে পরের দিনেও মেনে চলুন কিছু নিয়ম৷ জন্মাষ্টমীর পরের দিন ভোর ভোর স্নান করে নিন৷ গঙ্গাস্নান সেরে শুদ্ধবস্ত্র পরুন৷ এরপর পাঠ করুন পারণ মন্ত্র৷

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...