Tuesday, June 9, 2026

আমিরশাহিতে এইট প্যাকের নবদীপ সাইনিকে দেখে চমকে যাবেন

Date:

Share post:

হঠাৎ দেখলে চিনতে পারবেন না। একটু চোখ রগড়িয়ে আপনাকে বুঝতে হবে যে যাকে দেখছেন তিনি কি আপনার চেনা ভারতীয় পেসার! আর হবে নাই বা কেন, ছিপছিপে চেহারার পেসার যদি লকডাউনে চার মাসে এইট প্যাক নিয়ে হাজির হন, তবে ধন্দে পরাটা স্বাভাবিক । এমনই বাজিমাত করে দেখিয়ে দিয়েছেন নবদীপ সাইনি!এখন লক্ষ্য আইপিএলে বাজিমাত করা। সংযুক্ত আরব আমিরশাহির উড়ান ধরার জন্য তৈরি তিনি । এই মুহূর্তে তিনি ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সব চেয়ে প্রতিশ্রুতিমান পেসার । দেশের দ্রুততম পেসারদেরও এক জন তিনি। শেষ চার মাস বাড়িতে থেকে এভাবেই নিজেকে বদলে ফেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরুণ পেসার।
অধিনায়ক বিরাট কোহালির নির্দেশ ছিল শক্তি বাড়ানোর। অধিনায়কের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন নবদীপ। শেষ চার মাসে নিজের খাদ্যাভ্যাস বদলেছেন। তেল, মশলা কমিয়ে প্রোটিন জাতীয় খাবার বেশি খেয়েছেন। বাড়িয়েছেন ট্রেনিংয়ের সময়ও। প্রায় তিন ঘণ্টা জিম করার পর দু’ঘণ্টা বোলিংয়ের নিবিড় অনুশীলন।
তিনি জানিয়েছেন , ‘‘গত বার আইপিএলে ১১টি উইকেট পেয়েছিলাম। তখনই বিরাট ভাই বলে দিয়েছিল, সামনের বছর আরও বেশি উইকেট পেতে হবে। বলের গতির সঙ্গেই নিজের শক্তি আরও বাড়াতে হবে। যাতে আমাকে দেখলেও ব্যাটসম্যানেরা ভয় পায়। বিরাট ভাইয়ের নির্দেশ পালন করার চেষ্টা করেছি। যে চার মাস সময় পেয়েছি, নিজেকে উজাড় করে দিয়েছি জিমে। দিনে তিন ঘণ্টা ট্রেনিং করার ফল পেয়েছি।
এবারের আইপিএল-এ কি নবজন্ম হবে ভারতীয় পেসারের? ইঙ্গিতপূর্ণ হাসি দিয়েই থেমে গিয়েছেন তিনি ।

Related articles

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...