Monday, April 6, 2026

কলকাতায় মাটির নীচে তৈরি হলো ভেন্টিলেশন শ্যাফট

Date:

Share post:

১৫ তলা বাড়ির সমান কলকাতায় তৈরি হলো ভেন্টিলেশন শ্যাফট৷ হুগলি নদীর তীরে মাটির নীচে তৈরি হয়েছে এই শ্যাফট৷ যার কাজ প্রায় শেষ বলে জানিয়েছে নির্মাণকারী সংস্থা অ্যাফকনস।

ভেন্টিলেশন শ্যাফটের একদিকে মহাকরণ মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থেকে শ্যাফটটির দূরত্ব ১৪০০ মিটার। অন্যদিকে হুগলি নদী পেরিয়েই হাওড়া স্টেশন৷ তার দূরত্ব ৭৫০ মিটার। নিয়ম অনুযায়ী, দুটি মেট্রো স্টেশনের দূরত্ব হওয়া উচিত ১ থেকে ১.৫ কিলোমিটার৷ কিন্তু হাওড়া স্টেশন থেকে মহাকরণের দূরত্ব ২ কিলোমিটার। এই শ্যাফটের মাধ্যমে দুই দিকের লাইন জুড়ে দেওয়া যাবে।

কেন এই ভেন্টিলেশন শ্যাফট? আপৎকালীন পরিস্থিতিতে যাত্রী উদ্ধার করতেই এই শ্যাফট তৈরি করা হয়েছে। এর মাধ্যমে সুড়ঙ্গের মাঝে অক্সিজেন পাঠানোর সহজ হবে। ভারতের গভীরতম এই ভেন্টিলেশন শ্যাফট। বৃহদাকার কুয়োর মতো দেখতে এর চারিদিকে কংক্রিটের বেড় দিয়ে বাঁধানো হয়েছে৷

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...