Monday, April 6, 2026

এবার হাওড়ায় জোর ধাক্কা গেরুয়া শিবিরে, দলে দলে বিজেপির নেতা-কর্মী যোগ দিলেন তৃণমূলে

Date:

Share post:

লক্ষ্য রাজ্য দখলের লড়াই। পাখির চোখ একুশের বিধানসভা নির্বাচন। আর সেই লক্ষ্যেই রাজ্যের মূল রাজনৈতিক দলগুলো নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে। সেই লক্ষ্যে চলছে দলবদলের খেলা। আর এই খেলায় সকলকে টেক্কা দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

অনুঘটকের কাজ করছে সেই মমতা ম্যাজিক। গত ২১ জুলাই শহিদ দিবসে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ঘাসফুল শিবিরে যোগদান করার আহ্বান জানান। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে পাহাড় থেকে জঙ্গল, একের পর এক জেলায় অন্য দল ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক। সবাই চান মুখ্যমন্ত্রীর কর্মযজ্ঞের সঙ্গী হতে।

দলবদলে সেই ধারা বজায় রেখে এবার হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় শতাধিক নেতা-কর্মী। এদিন গেরুয়া শিবিরের প্রায় ১০০ জনেরও বেশি বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে। ১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সভাপতি আনন্দ গুপ্তর হাত ধরেই তাঁরা পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেন।

এখানেই শেষ নয়। হাওড়া উত্তর বিধানসভার স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, একুশের বিধানসভা নির্বাচনের আগে এই এলাকায় কার্যত নিশ্চিহ্ন হয়ে যাবে বিজেপি। আরও অনেকে গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছেন।

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...