Friday, June 26, 2026

ভুলে গিয়েছি, ক্ষমাও করেছি, কী প্রসঙ্গে বললেন গেহলট?

Date:

Share post:

এক মাসেরও বেশি সময় ধরে চলা সরকারের সংকট আপাতত মেটার পর রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানালেন, তিনি পুরনো কথা মনে না রেখে বিক্ষুব্ধ বিধায়কদের ক্ষমা করে দিয়েছেন। যে শচীন পাইলটের বিদ্রোহের জেরে রাজস্থানে কংগ্রেস দল ও সরকার নাস্তানাবুদ হল, সেই পাইলটকেও দলে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই কংগ্রেস হাইকমান্ডের হস্তক্ষেপে বিদ্রোহে ইতি টেনে জয়পুরে ফিরেছেন কংগ্রেসের তরুণ নেতা শচিন পাইলট। প্রকাশ্যে সৌহার্দ্যের বার্তা এখন তাঁর মুখেও।

পাইলটকে কিছুদিন আগেই বিজেপির দালাল, বিশ্বাসঘাতক ও অকম্মার ধাড়ি বলে চোখা চোখা আক্রমণ শানিয়েছিলেন গেহলট। বুধবার এবিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেছেন, যা হয়েছে ভুলে গিয়েছি, ক্ষমাও করে দিয়েছি। এটা বাস্তব যে দলের প্রতি একনিষ্ঠ বিধায়করা এতে একটু মনঃক্ষুণ্ণ হবেন। গত একমাস ধরে তাঁদের ওপর দিয়ে যে ঝড় বয়েছে, যেভাবে হোটেলবন্দী থাকতে হয়েছে তাতে এটা মনে হওয়া স্বাভাবিক। আমি ওদের বুঝিয়েছি দেশের কাজ করতে গেলে সহিষ্ণু হতে হয়। রাজ্যের মানুষের পাশে দাঁড়ানো এখন জরুরি। গেহলটের মন্তব্য, ভুলকে ক্ষমা করতে হবে গণতন্ত্রের কথা ভেবে। অন্তত একশো জন বিধায়ক আমাকে সমর্থন করেছেন। এই লড়াই ছিল গণতন্ত্র বাঁচানোর। আর সেই লড়াইয়ে বিজেপি পরাজিত। ওরা মধ্যপ্রদেশ আর কর্নাটকে যা করেছে, সেটা রাজস্থানে করতে পারেনি।

এদিকে বিদ্রোহে ইতি টেনে দিল্লি থেকে জয়পুরে ফিরেছেন শচিন পাইলট। জয়পুর নেমেই তিনি বলেন, কোনও দুঃখ নেই। আমি কখনই রাজ্য সরকারের অংশ ছিলাম না। তবে, প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে সবাইকে একসঙ্গে নিয়ে চলার চেষ্টা করেছি। নিজের জন্য কোনও পদের দাবি করিনি। শুধু নিশ্চিত করতে চেয়েছি, যে বিধায়করা বিরোধিতা ভুলে মূলস্রোতে ফিরছেন, তাঁদের যেন প্রতিহিংসার শিকার না হতে হয়। সোমবার দিল্লিতে প্রায় দু’ঘণ্টা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন পাইলট। এরপর তিন সদস্যের কমিটি গড়ে তাঁর অভিযোগ খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি এটাও তাঁকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে রাজস্থানে মুখ্যমন্ত্রী পদে থাকবেন অশোক গেহলটই।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...