Sunday, April 5, 2026

তিনি জিতলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস, জানালেন বাইডেন

Date:

Share post:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জিতলে ভাইস প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস। জানিয়েছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ডেমোক্র্যাট প্রার্থী হিসাবে লড়বেন জো বাইডেন। বাইডেনই জানান, কৃষ্ণাঙ্গ ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট পদে যোগ্যতম। উল্লেখ্য, এর আগে ডেমোক্র্যাটদের তরফে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে আরও অনেকের সঙ্গে ছিলেন কমলা হ্যারিসও। সেই সময় বাইডেন সম্পর্কে বিতর্কিত মন্তব্যও করেন তিনি। তবে সেসব এখন অতীত। বাইডেন জানিয়েছেন, জামাইকান- ইন্ডিয়ান ওরিজিনের সক্রিয় মহিলা নেত্রী কমলাকেই জিতলে ডেপুটি নিয়োগ করবেন। এমনিতেই আমেরিকায় শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর কৃষ্ণাঙ্গদের মার্কিন প্রশাসনের শীর্ষ পদে নিয়োগের দাবি উঠেছিল। কমলা হ্যারিসের নির্বাচন সেদিক থেকে অত্যন্ত বাস্তবোচিত পদক্ষেপ। জিতলে কমলা হ্যারিস হবেন আমেরিকার প্রথম মহিলা এশিয়ান আমেরিকান ভাইস প্রেসিডেন্ট। কমলা হ্যারিসকে সামনে রেখে ভারতীয় বংশোদ্ভূত এবং কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন সহজেই পাওয়া যাবে বলে আশা ডেমোক্র্যাটদের।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...