Saturday, March 28, 2026

সুশান্তের মৃত্যু নিয়ে ভারতীয় ক্রিকেটারদের নীরবতাকে কটাক্ষ মনোজের, বিদ্রুপ রিয়াকেও

Date:

Share post:

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বভাবিক মৃত্যুর ঘটনার পর পেরিয়ে গিয়েছে অনেকগুলি দিন। অনেকেই ভেবেছিল আর পাঁচটা ঘটনার মতো বিষয়টি ধামাচাপা পড়ে যাবে। কিন্তু না, বলিউড রাজপুত্রের মৃত্যু নিয়ে এখনও তোলপাড় গোটা দেশ। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করতে শুরু হয়েছে জোরদার তদন্ত।

শিল্পী-সাহিত্যিক থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সুশান্তের এই মৃত্যুর ঘটনা নিয়ে নিজেদের মতো করে মুখ খুলেছেন, ব্যাখ্যা করেছেন। অভিযোগ করেছেন। কিন্তু অদ্ভুতভাবে নীরব থেকেছেন টিম ইন্ডিয়ার প্রথম সারির ক্রিকেটারের। আর ঠিক সেই জায়গাতেই আপত্তি বাংলা রনজি দলের প্রাক্তন অধিনায়ক মনোজ তেওয়ারির। ভারতীয় ক্রিকেটারদের নীরবতা নিয়েই এবার প্রশ্ন তুলে দিলেন মনোজ।

সুশান্তের মৃত্যুর বিষয়টি তদন্ত সাপেক্ষ ও বিচারাধীন হলেও মনোজ মনে করেন, বিষয়টি নিয়ে যখন এত জলঘোলা, আলোচনা, বিতর্ক চলছে, তখন ক্রিকেটারদের এ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া দেওয়া উচিত ছিল। বাংলার এই তারকা ক্রিকেটারের কথায়, “আমার ব্যক্তিগতভাবে মনে হয়, সুশান্তের মৃত্যু নিয়ে ভারতীয় দলের প্রত্যেকেরই কিছু না কিছু বলা উচিত। আমাদের সকলেই চেনে। পাবলিট ফিগার হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব থাকে। ভারতীয় ক্রিকেটাররা আইকন। সমর্থকরাও তো আমাদের থেকে কিছু প্রত্যাশা করে। তারা আমাদের শুধু মাঠেই নয়, মাঠের বাইরের কোনও বড় ইস্যুতেও দেখতে চান। আমরা কী ভাবছি, জানতে চায়।”

এখানেই শেষ নয়। নিজের টুইট হ্যান্ডেলে মনোজ সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে বিদ্রুপ করেন। তিনি লেখেন, “কুঁড়ে মেয়েরাই টাকার প্রতি বেশি আকৃষ্ট হয়। যে মেয়েরা নিজেরা পরিশ্রম করে, বয়ফ্রন্ডের অর্থ তাদের কাছে বোনাস মাত্র। তাকে সিঁড়ি বানিয়ে ওপরে ওঠার চেষ্টা করে না।” মনোজের এমন মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...