Friday, April 3, 2026

২০২২ পর্যন্ত আইপিএল খেলে ক্রিকেট ব্যাট তুলে রাখবেন ধোনি!

Date:

Share post:

২০২২-এ কি ক্রিকেট কিট তুলে রাখবেন মহেন্দ্র সিং ধোনি? প্রবল সম্ভাবনা তেমনই। চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, এই মরশুমে ধোনি তো খেলছেনই। সম্ভবত ২০২২-এও খেলবেন। অর্থাৎ ধোনি শুধু এই আইপিএলে খেলছেন তাই নয়, খেলবেন ২০২২ পর্যন্ত। সিএসকে কর্তাদের সঙ্গে ধোনির নিশ্চিতভাবে এ নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে। তাই বিশ্বনাথন ইঙ্গিতও দিয়েছেন। অর্থাৎ ধোনি এবারের ১৩তম আইপিএলের দুবাই এডিশন বাদ দিয়ে আরও দুটি মরশুম আইপিএলে থাকছেন নিশ্চিত।

তারপর? এখন ধোনির ৩৯। ২০২২শে ৪২-এ পা দেবেন। ফলে তারপর ব্যাট তুলে রেখে দলের মেন্টর হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। অন্যদিকে ভারতীয় দলে আপাতত ধোনি অতীত হয়ে গিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট শেষ করে ফেলেছেন ২০১৯-এর বিশ্বকাপ সেমিফাইনালেই। ফলে আগামী ২ বছর ধোনি শুধু দু-আড়াই মাস খেলবেন আইপিএলে। তারপর? বাই বাই ক্রিকেট, সম্ভবত।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...