Sunday, June 7, 2026

প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার অবনতি, বীরভূম থেকে হাওড়ায় চলছে হোমযজ্ঞ-পুজোপাট!

Date:

Share post:

মঙ্গলবার বিকেল থেকে শারীরিক অবস্থার অবনতি হয়েছে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। বুধবার সকালে হাসপাতাল সূত্রে কোনও আশার বাণী শোনানো হয়নি। জানানো হয়েছে, কোনও সাড়া মিলছে না প্রণববাবুর। এই খবর শোনা মাত্রই প্রাক্তন রাষ্ট্রপতির বীরভূমের মিরাটির বাড়িতে এদিন সকাল থেকে শুরু হয়েছে পুজো। দুর্গাদালানের পাশের নারায়ণ মন্দির। সেই মন্দিরেই প্রণব মুখোপাধ্যায়ের আরোগ্য কামনায় পুজো করছেন বাড়ির পুরোহিত। কীর্ণাহারে জপেশ্বর শিব মন্দিরে চলছে হোমযজ্ঞ। মঙ্গলবার থেকে যজ্ঞ শুরু হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

শুধু মিরাটি বা কীর্ণাহার নয় প্রণব মুখোপাধ্যায়ের আরোগ্য কামনায় পুজো চলছে তাঁর প্রথম কর্মস্থল হাওড়ার আমতাতেও। এমএন রায় ইনস্টিটিউশনে প্রথম চাকরি করতে এসে চক্রবর্তী বাড়িতে থাকতেন তিনি‌। সেখানেও চলছে হোম-যজ্ঞ।

স্কুলের ছাত্রছাত্রী-শিক্ষক থেকে শুরু করে চক্রবর্তী বাড়ির সদস্যরা প্রণব মুখোপাধ্যায়ের আরোগ্য কামনায় পুজোপাঠ-হোমযজ্ঞ করছেন।

রবিবার প্রণব মুখোপাধ্যায় বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। সোমবার তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন ৯৬ ঘণ্টার পর্যবেক্ষণে রাখতে হবে তাঁকে। সেই থেকেই ভেন্টিলেশনে রয়েছেন তিনি। মঙ্গলবার তিনি চিকিৎসায় সাড়া দিতে শুরু করলেও বিকেল থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।

Related articles

প্রাগৈতিহাসিক পৃথিবীর অন্যতম আশ্চর্য ‘প্রোটোট্যাক্সাইট’, জীবন্ত মিনারে লুকিয়ে বিবর্তনের রহস্য!

প্রাচীন পৃথিবীর অজানা রহস্য উন্মোচনে বদলে যায় চিরাচরিত ধ্যান-ধারণা। এতদিন ধরে যা বিশ্বাস করে বিবর্তিত হয়েছে মানব ভাবনা,...

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...