Monday, April 13, 2026

সঙ্কটজনক হলেও স্থিতিশীল প্রাক্তন রাষ্ট্রপতি, টুইটে জানালেন অভিজিৎ

Date:

Share post:

সঙ্কটজনক হলেও স্থিতিশীল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় বুধবার রাতে টুইট করে জানান “আপনাদের সবার প্রার্থনায়, আমার বাবা হেমোডায়নামিক্যালি স্টেবল। তাঁর সুস্থতার জন্য সবাইকে প্রার্থনা করার অনুরোধ জানাই। ধন্যবাদ “।
দিল্লির সেনা হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের অবস্থা এখনও সঙ্কটজনক। ভেন্টিলেটরে থাকলেও তিনি হেমোডায়নামিক্যালি স্টেবল রয়েছেন। হৃদযন্ত্রে রক্ত চলাচল স্বাভাবিক থাকলে, তাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় হেমোডায়নামিক্যালি স্টেবল বলা হয়।
এদিন দুপুরে ট্যুইট করেন প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও। বুধবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, গত বছর 8 অগাস্ট তাঁর জীবনের অন্যতম সেরা আনন্দের দিন। কারণ সেদিন তাঁর বাবা ভারতরত্ন পেয়েছিলেন। ঠিক এক বছর পরে এবছর 10 অগাস্ট তিনি আশঙ্কাজনক। এরপর শর্মিষ্ঠা লেখেন, “তাঁর (বাবার) জন্য যেটা সবথেকে ভালো ঈশ্বর যেন তাই করেন। আর আনন্দ ও দুঃখ দুটোকেই সমানভাবে সহ্য করার ক্ষমতা যেন আমায় দেন”। যাঁরা তার বাবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন শর্মিষ্ঠা।

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...