Saturday, April 4, 2026

কলেজে ভর্তির আবেদনের প্রসেসিং ফি নির্দিষ্ট করে দিল উচ্চ শিক্ষা দফতর

Date:

Share post:

অনলাইনে ভর্তির আবেদনের ক্ষেত্রে প্রসেসিং ফি কলেজগুলি কত টাকা নিতে পারবে তার সীমা বেঁধে দিল রাজ্য। উচ্চ শিক্ষা দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছেন, অনলাইনে ফর্ম তোলা, জমা দেওয়া, বিভিন্ন নথি আপলোড করার জন্য প্রসেসিং ফি হিসেবে সর্বোচ্চ ১৫০ টাকা নিতে পারবে কলেজগুলি।

ইতিমধ্যেই স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে রাজ্যের কলেজগুলি। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী এ বছর গোটা প্রক্রিয়াই হবে অনলাইনে। প্রসেসিং ফি সংক্রান্ত এই নির্দেশিকা মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা তাদের অন্তর্ভুক্ত কলেজগুলিকে ওই নির্দেশিকা পাঠাবে। অন্যান্য বছর এই প্রসেসিং ফি হিসেবে ৩৫০ থেকে ৪০০ টাকা নিয়ে থাকে কলেজগুলি। মহামারি পরিস্থিতিতে এই ফি মকুবের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...