Saturday, April 4, 2026

রাজ্যে কোভিড-মুক্তদের ডিসচার্জ সার্টিফিকেটের নয়া গাইডলাইন

Date:

Share post:

করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেও আতঙ্ক। শুধু রোগী নয়, তাঁর আত্মীয়, পরিবার, এমনকী পাড়া-প্রতিবেশীরা বারবার জানতে চান কবে আবার করোনা পরীক্ষা করতে হবে? এই জটিলতা কাটাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফ থেকে কোভিড রোগীদের ডিসচার্জ সার্টিফিকেট নতুন অংশ জুড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হল। গাইডলাইন অনুযায়ী, করোনা মুক্ত হয়ে যেসব রোগী বাড়ি ফিরবেন, তাঁদের ডিসচার্জ সার্টিফিকেট পরিষ্কার ভাবে লিখে দিতে হবে,

সাতদিন তাঁরা বাড়িতেই আইসোলেশনে থাকবেন।

সেই সময় হোম আইসোলেশনের বিধি তাঁরা মেনে চলবেন।

কোনরকম সমস্যা হলে স্থানীয় হাসপাতালে যোগাযোগ করবেন।

আইসিএমআর-এর গাইডলাইন অনুযায়ী তাঁদের আর কোভিড 19 পরীক্ষার প্রয়োজন নেই।

রাজ্যের সব সরকারি হাসপাতাল, সব জেলার সিএমওএইচ, সমস্ত কোভিড হসপিটালের সুপার, নোডাল অফিসার সবাইকে স্বাস্থ্য ভবনের তরফ থেকে এই নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...