Monday, April 13, 2026

 কোঝিকোড় বিমান দুর্ঘটনায় পাইলটকে দোষারোপ, ক্ষোভের মুখে ডিজিসিএ

Date:

Share post:

কোঝিকোড় বিমান দুর্ঘটনায় দুর্ঘটনার দোষারোপ পাইলট কে। দুর্ঘটনা নিয়ে চলছে তদন্ত। আর তদন্ত শেষ হওয়ার আগেই ডিজিসিএ প্রধান অরুণ কুমার পাইলটের উপরে পুরো ঘটনার দায় চাপিয়েছেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ করল দেশের সর্ববৃহৎ দু’টি বাণিজ্যিক পাইলট সংগঠন। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরিকে চিঠি দিয়ে ডিজি অরুণ কুমারের অপসারণের দাবি জানিয়েছে ওই দু’টি সংগঠন। এই চিঠির প্রতিলিপি তাঁরা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও।
প্রসঙ্গত, কোঝিকোড়ে বিমান দুর্ঘটনার পরেই অরুণ কুমার সংবাদমাধ্যমে প্রকাশ্যে জানিয়ে দেন, দু’ জন পাইলটের মৃত্যু হয়েছে। তবে বিমানের ল্যান্ডিং সঠিক ছিল না। অরুণ কুমারের ওই বিবৃতি তুলে ধরে সংগঠন দু’টির পক্ষ থেকে জানানো হয়েছে, যে ভাবে কার্যত তদন্ত শুরু হওয়ার আগেই সিভিল অ্যাভিয়েশন ডিরেক্টরেটের ডিজি দুই পাইলটকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মৃত দু’জনের প্রতি চূড়ান্ত অবমাননাকর এই ঘটনা। সংগঠনের দাবি, এতে দেশের সমস্ত পাইলটকে অপমান করা হয়েছে।

Related articles

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...