Wednesday, March 25, 2026

বিচারব্যবস্থা নিয়ে বিতর্কিত টুইট, সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত আইনজীবী প্রশান্ত ভূষণ

Date:

Share post:

আদালত অবমাননার অভিযোগে বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণকে শেষপর্যন্ত দোষী সাব্যস্ত করলো দেশের শীর্ষ আদালত৷ সুপ্রিম কোর্ট আগামী ২০ আগস্ট তাঁর শাস্তি ঘোষণা করবে৷

আজ শুক্রবার আইনজীবী প্রশান্তভূষণকে দোষী সাব্যস্ত করে বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কৃষ্ণ মুরারির তিন সদস্যের বেঞ্চ।
প্রসঙ্গত,দেশের শেষ ৪ প্রধান বিচারপতির ভূমিকা নিয়ে একটি টুইট করেছিলেন প্রশান্ত ভূষণ। আর একটি টুইট ছিল বর্তমান প্রধান বিচারপতি এস এ বোবদেকে নিয়ে। বোবদে একটি সুপারবাইকে বসেছিলেন। কিন্তু মাথায় কেন হেলমেট নেই, সেই প্রশ্ন তুলেছিলেন প্রশান্ত ভূষণ। যদিও ওই সময় বাইকটি দাঁড় করানো ছিল। পরে অবশ্য দ্বিতীয় টুইটটির জন্য ক্ষমা চেয়ে নেন প্রশান্ত ভূষণ। বলেছিলেন, বাইকটি যে দাঁড় করানো ছিল, সেটি তিনি খেয়াল করেননি।

আরও পড়ুন : প্রাপ্ত নম্বরে খুশি না হওয়া পড়ুয়াদের ফের পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছে CBSE

কিন্তু প্রথম টুইটে প্রধান বিচারপতিদের নিয়ে যে টুইট করেছিলেন, সেখান থেকে সরে আসেননি প্রশান্ত ভূষণ। এ ক্ষেত্রে সংবিধানের ১৯ (১) (এ) ধারায় বাক স্বাধীনতার অধিকারের যুক্তি দেন প্রশান্ত ভূষণ৷ গত ৩ আগস্ট হলফনামা দিয়ে তিনি বলেন, টুইটের একটি অংশের জন্য তিনি দুঃখিত। অন্য অংশের বিষয়ে প্রশান্ত ভূষণের বক্তব্য ছিল, শীর্ষ আদালতের বিচারপতিদের সমালোচনা করা হলে, তা কখনই আদালতের মর্যাদা হানি করে না অথবা তার কর্তৃত্বও খর্ব করে না। ভূষণের আরও যুক্তি ছিল, আদালতের ভূমিকা নিয়ে মন্তব্য করা তাঁর বাক- স্বাধীনতার অধিকারের মধ্যে পড়ে৷ অবমাননার মামলায় শুনানিতে তাঁর আইনজীবী দুষ্যন্ত দাভে একই যুক্তি দেন।
গত ২২ জুলাই আদালত তাঁকে শো-কজ নোটিস ধরিয়েছিল। তার পাল্টা হিসেবে সুপ্রিম কোর্টেই মামলা দায়ের করে ওই শো-কজ নোটিস তুলে নেওয়ার আর্জি জানান প্রশান্ত। তাঁর যুক্তি ছিল, তাঁর মন্তব্য বিচারপতিদের ব্যক্তিগত জীবনের কাজকর্ম নিয়ে। তাই ওই টুইট আদালত অবমাননার পর্যায়ে পড়ে না। কারও বিরুদ্ধে সরব হওয়া, ঐক্যমত্য না হওয়া বা দ্বিমত পোষণ করার জেরে আদালত অবমাননার মামলা হতে পারে না বলেও তাঁর দাবি ছিল।

কিন্তু এত কিছু বলে এবং করেও আদালত অবমাননার মামলা আটকাতে পারেননি বর্ষীয়ান এই আইনজীবী। সেই মামলাতেই এ দিন প্রশান্তভূষণকে দোষী সাব্যস্ত করেছে শীর্ষ আদালত।

আরও পড়ুন : গেহলট সরকারকে অপদস্থ করতেই আজ রাজস্থানে অনাস্থা প্রস্তাব আনতে চায় বিজেপি

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...