Friday, April 3, 2026

শুধুমাত্র টিউশন ফি নিক স্কুল, মুখ্যমন্ত্রীর উদ্দেশে দাবিপত্র অভিভাবকদের

Date:

Share post:

রাজ্যের বেসরকারি স্কুলগুলি শুধুমাত্র টিউশন ফি নিক। যে স্কুলে পুরোটাই টিউশন ফি তারা অন্তত ৫০ শতাংশ মকুব করুক। এই দাবি নিয়ে রাজ্যজুড়ে সরব হলেন বেসরকারি স্কুলের অভিভাবকরা। এদিন মুখ্যমন্ত্রীর উদ্দেশে দাবিপত্র পেশ করেন অভিভাবকদের একাংশ।

কালীঘাটে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি দাবিপত্র পেশ করার কথা থাকলেও, কন্টেনমেন্ট জোন হওয়ায় এগোতে দেয়নি পুলিশ। অভিভাবকদের সংগঠন ইউনাইটেড গার্ডিয়ান্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সুপ্রিয় ভট্টাচার্য বলেন, “এদিন হাজরা মোড়ে জমায়েত করে মুখ্যমন্ত্রীর উদ্দেশে দাবিপত্র দেওয়া হয়। আমরা দাবিপত্রে উল্লেখ করেছি টিউশন ফি নিক স্কুলগুলি। যেসব প্রায় সমস্ত ফি টিউশন ফি’র হেডে নেয়, তারা অন্তত ৫০ শতাংশ মকুব করুক। আমরা চাই শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা সম্পূর্ণ বেতন পাক।” একইসঙ্গে ২০ জুলাই শিক্ষা দফতরের জারি করা নির্দেশিকার বাস্তবায়িত করার আর্জি জানান অভিভাবকরা।

প্রসঙ্গত, বকেয়া স্কুল ফি মেটানোর সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ১৫ অগাস্টের মধ্যে বকেয়া স্কুল ফি’র ৮০ শতাংশ মেটাতে বলেছে আদালত। এর আগে গত ২০ জুলাই ফি সংক্রান্ত একটি নির্দেশিকা দেয় শিক্ষা দফতর। যেখানে করা হয়েছিল, মহামারি পরিস্থিতিতে ফি বাড়াতে পারবে না বেসরকারি স্কুলগুলি। বাসভাড়া, লাইব্রেরি ফি সহ এই ধরনের ফি মকুবের কথাও বলা হয়েছিল। সংশ্লিষ্ট নির্দেশিকা বাস্তবায়িত করার দাবি জানাচ্ছেন অভিভাবকরা।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...