Monday, April 6, 2026

কূটনৈতিক চাপ! মলম দিতে সৌদি সফর পাকিস্তানের সেনাপ্রধানের

Date:

Share post:

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক মেরামত করতে উদ্যোগী হলো পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে কূটনৈতিক চাপ রয়েছে পাকিস্তান-সৌদি আরবের মধ্যে। তাই সৌদি আরব সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান।

কাশ্মীর ইস্যুতে সৌদির নিষ্ক্রিয়তার প্রশ্ন তোলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। এমনকী সৌদি আরবের ইসলামিক কনফারন্সের বিরোধিতা করেন তিনি। এতেই বাড়ে তিক্ততা। বিভিন্ন সময়ে পাকিস্তানের পাশে থেকেছে সৌদি। ২০১৮ সালে পাকিস্তানকে ঋণ হিসেবে ৩ বিলিয়ন ডলার এবং তেল সরবরাহের জন্য ৩.২ বিলিয়ন দেয় সৌদি।

ভারতের বিরুদ্ধে এক জোট হতে সৌদিকে পাশে চেয়েছিল পাকিস্তান। কিন্তু সৌদি আরব নেতৃত্বাধীন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ওআইসি পাকিস্তানের আবেদনে সাড়া দেয়নি। এ ঘটনায় পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, সৌদি রাজি না হলেও বন্ধু রাষ্ট্রগুলি নিয়ে ওআইসির আলাদা বৈঠক ডাকবে পাকিস্তান। এতে ক্ষুব্ধ হয়ে পাকিস্তানকে কুয়ালালামপুর সামিট থেকে বাদ দেয় সৌদি আরব।

আরও পড়ুন : ইজরায়েল-ইউএই-র মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি: টুইটে জানালেন ট্রাম্প

Related articles

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...