Saturday, March 14, 2026

চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে অব্যাহত জট, ফের শুনানি মঙ্গলবার

Date:

Share post:

কী হবে চূড়ান্ত বর্ষের পরীক্ষার ভবিষ্যৎ? তা নিয়ে শুক্রবারও কাটল না জট। আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গত ৬ জুলাই নির্দেশিকা জারি করে জানিয়েছে, বাধ্যতামূলকভাবে ফাইনাল সেমিস্টার বা চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতে হবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই পরীক্ষা নিতে বলেছে ইউজিসি। নিয়ামক সংস্থার এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন বেশ কয়েকজন পড়ুয়া। এদিনের শুনানিতে পড়ুয়াদের পক্ষের আইনজীবী শ্যাম দিওয়ান বলেন, চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের জীবন,শরীর স্বাস্থ্য অন্য ছাত্রদের মতোই গুরুত্বপূর্ণ। তিনি তুলে ধরেন, পড়ুয়াদের যোগাযোগ, যান চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে। মহারাষ্ট্রের বেশিরভাগ কলেজকেই কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে।

এদিকে চলতি সপ্তাহে সোমবার আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ইউজিসি স্বশাসিত সংস্থা।ডিগ্রি সংক্রান্ত যাবতীয় নিয়ম লাগু করতে পারে। পরীক্ষা না দিলে ডিগ্রি মিলবে না বলেও জানিয়েছেন তিনি। একইসঙ্গে তাঁর বক্তব্য, রাজ্য এই নিয়ম পরিবর্তন করতে পারে না। পরীক্ষা না নেওয়া পড়ুয়াদের স্বার্থবিরোধী কাজ হবে। স্পষ্টতই, এই টানাপোড়েন নিয়ে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় সারা দেশের পড়ুয়ারা।

আরও পড়ুন: বিচারব্যবস্থা নিয়ে বিতর্কিত টুইট, সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত আইনজীবী প্রশান্ত ভূষণ

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...