Friday, April 3, 2026

শিলিগুড়ির সাফারি পার্কে জন্ম রয়েল বেঙ্গল টাইগারের ৩ শাবকের

Date:

Share post:

শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে বুধবার তিনটি শাবকের জন্ম দিয়েছে রয়েল বেঙ্গল টাইগার শীলা। দুই খুদে রয়েল বেঙ্গল টাইগার কিকা ও রিকা নতুন খেলার সঙ্গী পেলো। লকডাউন জনিত কারণে মার্চের শেষ থেকে বন্ধ সাফারি পার্ক। মহামারির কারণে শিলিগুড়ির সাফারি পার্ক বন্ধ থাকলেও সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষের কাছে দ্রুত ছড়িয়ে পড়েছে নতুন তিন খুদের ভূমিষ্ঠ হওয়ার খবর। খুশি বনকর্মীরা। শিলিগুড়ি শহর থেকে কিছুটা দূরে সেভকগামী রাস্তায় এই বেঙ্গল সাফারি পার্কটি অবস্থিত। এখানে ২০ হেক্টর জমিতে রয়েল বেঙ্গল টাইগার সাফারি গড়ে তোলা হয়েছে।

রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, খুশির খবর। এর ফলে ভবিষ্যতে বেঙ্গল সাফারি পার্কে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে।

বেঙ্গল সাফারির ডিরেক্টর ধর্মদেও রাই বলেন, শীলা এদিন তিনটি শাবকের জন্ম দিয়েছে। তিনজনই সুস্থ। আমরা দেখেছি, শাবক তিনটি তাদের মায়ের দুধ পান করছে। এখন সবমিলিয়ে আমাদের পার্কে সাতটি রয়েল বেঙ্গল টাইগার হলো। আগামী কয়েকমাস এদের পর্যবেক্ষণে রাখা হবে। তারপর কিকা, রিকার মতো এদেরকেও ভিজিটরদের সামনে হাজির করা হবে। শীলার পুরুষসঙ্গী বিভান। বেঙ্গল সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, ওড়িশার নন্দনকানন থেকে শিলিগুড়ির এই সাফারি পার্কে পুরুষ স্নেহাশিস ও স্ত্রী শীলা নামে দু’টি রয়েল বেঙ্গল টাইগার আনা হয়েছিল। পরে ঝাড়খণ্ডের টাটা স্টিল জুলজিক্যাল পার্ক থেকে নিয়ে আসা হয় পুরুষ বাঘ বিভানকে। পরে স্নেহাশিসকে এই পার্ক থেকে নিয়ে যাওয়া হয়। শীলা এদিন ভোর পৌঁনে ৫টা থেকে ৭টা ২০ মিনিটের মধ্যে তিনটি সন্তানের জন্ম দেয় বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, এরআগে ২০১৮ সালের মে মাসে শীলা তিনটি শাবকের জন্ম দেয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই শীলার তিন সন্তানের নাম দিয়েছিলেন কিকা, রিকা ও লিকা। তবে জন্মের পাঁচ মাস পরে মারা যায় লিকা। এখন পার্কে রয়েছে তিনটি স্ত্রী রয়েল বেঙ্গল টাইগার শীলা, কিকা ও রিকা। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও তারা নতুন অতিথিদের সামনে যেতে পারেনি। তাই সদ্যোজাতদের এখনও লিঙ্গ নির্ধারণ করা যায়নি। সব মিলিয়ে এখন পার্কে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে হল সাতটি।

Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মমতার

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...