Thursday, April 9, 2026

প্রণববাবুর আরোগ্য কামনায় কলকাতার বাড়িতে পুজো

Date:

Share post:

থম মেরে আছে ঢাকুরিয়ার ‘বাতায়ন’।‌ কলকাতায় এখানেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ঠিকানা৷

বিশ্বাসই করতে পারছেনা, তিনি এতখানি অসুস্থ৷
প্রণববাবুর ঘরে ‘দাদা’র আরোগ্য কামনায় প্রার্থনা করছেন টানা ৩৫ বছর এই বাড়িতে থাকা ছায়াদেবী। ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, দ্রুত সুস্থ হয়ে প্রণববাবু একবার আসুন নিজের এই বাড়িতে।
এই ছায়াদেবীকে বাড়ির পরিচারিকা হিসেবে বহাল করেছিলেন প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী। সত্তরোর্ধ্ব ছায়াদেবী আজ মুখোপাধ্যায় পরিবারেই একজন হয়ে উঠেছেন। প্রণববাবুর মাথায় অস্ত্রোপচার হওয়ার পর থেকে দুশ্চিন্তা কাটছে না। বারবার দিল্লিতে ফোন করে খবর নিচ্ছেন।
ছায়াদেবী বললেন, আমাদের অভিভাবক উনি। আমরা মনেপ্রাণে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। তারপর এই বাড়িতে এসে বিশ্রাম নিন।

ঢাকুরিয়ায় প্রণববাবুর ফ্ল্যাটে শোওয়ার ঘরেই রয়েছে ঠাকুরের সিংহাসন। এই বাড়িতে এলে সেখানেই নিষ্ঠার সঙ্গে পুজো করেন প্রণববাবু। সেই ঠাকুর ঘরে বসেই প্রণববাবুর মঙ্গল কামনায় নিত্যদিন প্রার্থনা করছেন ছায়াদেবী এবং তাঁর ছেলেমেয়েরা৷
প্রণববাবুর ঢাকুরিয়ার বাড়ির লাগোয়া একটি শিবমন্দির। বাড়িতে এলেই ওই মন্দিরে গিয়ে পুজো দেন প্রণববাবু ৷ প্রতিবেশীরাও প্রণববাবুর মঙ্গলকামনায় প্রতিদিন এই শিবমন্দিরে পুজো দিচ্ছেন। তাঁদের বিশ্বাস, এত মানুষের প্রার্থনাই তাঁকে সুস্থ করে তুলবে৷

Related articles

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...