Saturday, April 4, 2026

দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন একঝাঁক তারকা ক্রীড়াবিদ

Date:

Share post:

দেশবাসীকে ৭৪ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন একঝাঁক তারকা ক্রীড়াবিদরা। টুইট করে এই শুভেচ্ছা জানান তাঁরা। যেখানে টিম ইন্ডিয়ার বর্তমান ওপেনার রোহিত শর্মা-শিখর ধাওয়ান থেকে শুরু করে প্রাক্তন বীরেন্দ্র সেওয়াগ কোচ রবি শাস্ত্রী কে নেই! ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী দেশের তারকা শাটলার সাইনা নেহওয়াল থেকে টেনিস তারকা সানিয়া মির্জাও শুভেচ্ছা জানিয়েছেন।

রোহিত শর্মা লিখলেন “স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। দেশের জার্সি গায়ে মাঠে নামার চেয়ে আনন্দের ও গর্বের আর কিছুই হতে পারে না।”

রোহিত শর্মার মতোই আর এক ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান লিখলেন, “দেশের জন্য মাঠে খেলতে নামা সবসময়ই গর্বের। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।”

প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগ লিখলেন, “স্বাধীনতা দিবস মানে হল স্বাধীনতা উপভোগ করা এবং অন্যদের উপভোগ করার সুযোগ করে দেওয়া।”

ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী লেখেন, “স্বাধীনতা দিবসের দিন প্রতিটি স্বাধীনতা সংগ্রামী ও বীর জওয়ানদের শ্রদ্ধা, যাঁদের জন্য দেশ আজ স্বাধীন”।

ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী লেখেন, “আমাদের দেশের বৈচিত্র্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই শক্তি নিয়েই এগিয়ে চলতে হবে। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।”

শাটলার সাইনা নেহওয়াল লেখেন, “স্বাধীনতা দিবসে প্রতিটি স্বাধীনতা সংগ্রামীর আত্মবলিদান ও ত্যাগকে আমাদের স্মরণ-এ রাখা উচিত।”

টেনিস তারকা সানিয়া মির্জা ৭৪ তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “স্বাধীনতা দিবসের দিন একজন গর্বিত ভারতীয় হিসেবে দেশের বৈচিত্র্য, ঐক্য, মানবিকতাকে নিয়ে ভবিষ্যতে এগিয়ে চলতে চাই”।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...