Friday, June 26, 2026

রাজ্যে কত বিদেশী বিনিয়োগ এসেছে? তথ্য দিয়ে সোজা বাংলায় জানালেন ডেরেক ও’ব্রায়েন

Date:

Share post:

রাজ্যে গত 8 বছরে 22,267 কোটি টাকার বিদেশি বিনিয়োগ হয়েছে। শুধু তাই নয়, গতবছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে তিন লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। ‘সোজা বাংলায় বলছি’-র নবম এপিসোডে জানালেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। বুধবারের পর শুক্রবার তৃণমূলের ভার্চুয়াল প্রচার ‘সোজা বাংলায় বলছি’-র নবম পর্ব প্রচারিত হয়। সেখানে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানান, বর্তমান সরকারের আমলে রাজ্যে কত টাকার বিদেশী বিনিয়োগ এসেছে। বিরোধীদের সব সমালোচনার জবাব নথিসহ তুলে ধরেন তৃণমূল সাংসদ।

26 জুলাই থেকে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের নয়া মেগা ক্যাম্পেন ‘সোজা বাংলায় বলছি’। রাজ্যের বেকারত্বের হার কতটা কম, কোন কোন খাতে, কেন্দ্রের কাছে কত টাকা পায় রাজ্য, কোভিড মোকাবিলায় কীভাবে কেন্দ্রের বঞ্চনার শিকার বাংলা, আমফানের পরে কেন্দ্র সামান্য সাহায্য করেছে, রাজ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কত বিনিয়োগ মহিলাদের পরিস্থিতি বা কী? এই সব বিষয়ে গত কয়েক সপ্তাহ ধরে এক মিনিটের ভিডিও-তে জানাচ্ছেন ডেরেক।
সপ্তাহে তিনদিন ‘সোজা বাংলায় বলছি’ নামে নতুন ভিডিও সিরিজ প্রকাশিত হচ্ছে। প্রতি বুধ, শুক্র ও রবিবার সকাল ১১টায় প্রকাশ করা হচ্ছে একটি করে এক মিনিটের ভিডিও। সোশ্যাল মিডিয়ায় এই সিরিজ চলবে আগামী কয়েকমাস।
‘সোজা বাংলায় বলছি’ ভিডিও সিরিজের উপস্থাপনা করছেন রাজ্যসভার তৃণমূলের সংসদীয় দলনেতা ডেরেক ও’ব্রায়েন। এই ভিডিওগুলি আজকের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ের প্রাসঙ্গিক ক্ষেত্রগুলির ওপর তৈরি করা হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...