Saturday, April 25, 2026

সকালটা গোপন করে কেন সন্ধ্যায় নাটুকে ট্যুইট করলেন রাজ্যপাল?

Date:

Share post:

সকালের ঘটনা বেমালুম ধামাচাপা দিয়ে সন্ধ্যায় নাটুকে ট্যুইট করে নৈতিকতাকে জলাঞ্জলি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সরকারকে আক্রমণ করাটা তাঁর এমনই অভ্যাসে পরিণত হয়েছে যে স্বাধীনতা জয়ন্তীর দিনেও তা থেকে বিরত থাকার লোভ সামলাতে পারলেন না, সৌজন্যের ধারপাশ দিয়ে গেলেন না।

১৫ অগাস্টের সকালে বারাকপুরে গান্ধী ঘাটে গিয়ে প্রশাসনকে এক হাত নিয়েছিলেন। বলেছিলেন আপনারা রাজনীতি করবেন না। রাজভবনে সন্ধ্যার চা-চক্রে মুখ্যমন্ত্রী উপস্থিত না থাকায় তাঁর ফাঁকা চেয়ার দেখিয়ে বলছেন, মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে না এসে আসলে স্বাধীনতা সংগ্রামীদের অপমান করলেন! অথচ বিকেলে আসতে পারবেন না জেনেই মুখ্যমন্ত্রী সমস্ত প্রোটোকল ভেঙে রাজ্যপালের কাছে চলে গিয়েছিলেন সকালেই। দীর্ঘ ৩০ মিনিট তিনি রাজ্যপালের সঙ্গে চা চক্রে গল্পও করেন। অথচ সন্ধ্যা হতেই ধনকড়ের ট্যুইটে বক্রোক্তি। এই ঘটনার পর বিদগ্ধজনেরা বলছেন, আসলে রাজ্য সরকারের বিরুদ্ধে সারাদিনে একটি অন্তত ট্যুইট না করলে রাজ্যপালের রাতের ঘুমের ব্যাঘাত ঘটে।

শনিবার সকালে রেড রোডের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনার, পুলিশের ডিজি, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে নিয়ে রাজভবনে যান। ১১.২০ থেকে ১১.৫০ পর্যন্ত রাজ্যপালের সঙ্গে গল্প করে মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে জানান, নিখাদ গল্প হয়েছে। বিকেলে আসতে পারব না বলেই এখন এলাম। যেখানে স্কুলে পরীক্ষা হচ্ছে না, বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের বেশি অতিথি থাকছেন না, খেলা হচ্ছে বিনা দর্শকে, সেখানে রাজভবনে ৩৫ জন অতিথি, প্রায় ৩৫ জন মিডিয়ার প্রতিনিধি এবং রাজভবনের কর্মী নিয়ে প্রায় ১০০ জনের কাছাকাছি রাজ্যপালের চা-চক্রে রইলেন। রাজভবনে রাজ্যের এক নম্বর নাগরিক মানুষের কাছে কোন উদাহরণ তৈরি করছেন, বলছেন অনুষ্ঠানে থাকা অতিথিরাই! অথচ কোভিড পরিস্থিতিতে রাজভবনেরই তো পথ দেখানোর কথা! অনুষ্ঠানের পরেই ধনকড়ের চিমটি কাটা ট্যুইট… স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী না আসায় অন্য অনেকের মতো আমিও স্তম্ভিত। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতেই এই অনুষ্ঠান ছিল। আমি বাক্যহারা।

একটি ট্যুইটেই ক্ষান্ত হননি ধনকড়। পরের ট্যুইটে মুখ্যমন্ত্রীর জন্য রাখা ফাঁকা চেয়ারের ছবি দিয়ে তিনি লিখছেন, মুখ্যমন্ত্রীর ফাঁকা চেয়ার গোটা অনুষ্ঠানে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেছে। যে পরিস্থিতি বাংলার ঐতিহ্যমণ্ডিত সংস্কৃতির সঙ্গে যায় না। এই অনুপস্থিতির কোনও যুক্তি থাকতে পারে না।

এবং কী আশ্চর্য, মুখ্যমন্ত্রী যে বিকেলে আসতে পারবেন না এবং সেই কারণেই সকালে ঘুরে গিয়েছেন, সে কথা কিন্তু একবারও বললেন না। এরপর যদি বিরোধীরা রাজ্যপালকে ‘বিজেপির লোক’ বলে অভিযোগের কাঠগড়ায় তোলেন, তাহলে কী কিছু বলার থাকবে? এক বিজেপি ঘনিষ্ঠ বুদ্ধিজীবী বলছেন, এই রাজভবনে এক সময় গোপালকৃষ্ণ গান্ধীর মতো বিদ্বজ্জন ছিলেন, ভাবতেই অস্বস্তি হচ্ছে!

Related articles

ভোটের আবহে কলকাতা পুলিশে বড় রদবদল! ফের বদল কালীঘাট থানার ওসি 

ভোটের মুখে আবার কলকাতা পুলিশে বড় রদবদল। বেশ কিছু থানার ওসিদের দায়িত্বে বদল আনা হল। কালীঘাট থানার ওসি...

মানিকতলার টাকা গুজরাতে যেতে দেবেন না! শ্রেয়ার সমর্থনে রোড শো থেকে কেন্দ্রকে তোপ অভিষেকের 

বিজেপি জিতলে মানিকতলার টাকা গুজরাতে চলে যাবে, আর শ্রেয়া পাণ্ডে জিতলে সেই টাকা এই এলাকার উন্নয়নের কাজে লাগবে!...

মমতার কেন্দ্র থেকে ২৫ হাজার ভোটার বাদ! কমিশনের কারচুপিতে সরব ওমর

লোকসভা নির্বাচনের আগে থেকে বিজেপির ইশারায় চলা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী জোট। কমিশনের ভোটার তালিকা কারচুপি...

অনুমতি নেওয়া সভায় বিজেপির অসভ্যতা! চরম ক্ষোভে চক্রবেড়িয়ার জনসভা ছাড়লেন মমতা, প্রতিবাদে ভোট দেওয়ার আর্জি

তৃণমূল সুপ্রিমোর সভার অনুমতি ছিল। তার পরেও সভার দিকে তাক করে উচ্চস্বরে মাইক বাজায় বিজেপি। এর প্রতিবাদে সামান্য...