Friday, June 26, 2026

“তোমার নেতৃত্বে বিশ্বকাপ জয় আমার জীবনের সেরা মুহূর্ত”, ধোনির অবসরে আবেগঘন পোস্ট শচীনের

Date:

Share post:

মহেন্দ্র সিং ধোনি মানেই বিশেষ কিছু। তিনি চিরকালই আনপ্রেডিক্টেবল। তা সে ব্যাট হাতে বাইশ গজে হোক কিংবা গ্লাভস হাতে উইকেটের পিছনে দাঁড়িয়ে। বেশ কয়েক বছর আগে অস্ট্রেলিয়া সফরে গিয়ে টেস্ট ক্রিকেটকেও এমন আকস্মিকতায় সঙ্গে বিদায় জানিয়ে ছিলেন ক্যাপ্টেন কুল। আর এবার আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানাতে বেছে নিলেন দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসকে।

তাঁর আন্তর্জাতিক ক্রিকেটকে চিরবিদায় এখনও বিশ্বাস করতে পারছেন না বিশ্বজোড়া মাহি ভক্তরা। তাঁর এই ঘোষণায় একদিকে যেমন ভক্তদের চোখে জল, অন্য দিকে তাঁর দীর্ঘ ক্রিকেটজীবনকে কুর্নিশ করছেন তাঁরই অগ্রজ-অনুজরা। ট্যুইটারে একের পর এক বিদায়ী অভিবাদন। এ দিন তাঁকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন কিংবদন্তি শচীন তেন্ডুলকরও।

শনিবার সন্ধেয় ধোনির অবসরের খবর জানার পর ট্যুইটারে মাস্টার-ব্লাস্টার লেখেন, “ধোনি, ভারতীয় ক্রিকেটের জন্য তোমার অবদান অপরিসীম।”

এখানেই শেষ নয়। শচীন তাঁর আবেগঘন পোস্টে ধোনির সঙ্গে কাটানো সেরা মুহূর্তের দিনগুলি তুলে ধরেন। অকপটে ক্রিকেটের ভগবান লেখেন, “২০১১ সালে তোমার নেতৃত্বে বিশ্বকাপ জয় আমার জীবনের সেরা মুহূর্ত।”

ধোনি ও তাঁর পরিবারকে শুভেচ্ছাও জানান সচিন। ধোনির দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে অনেক প্রাপ্তির ঝুলিতে শচীনের এমন মন্তব্য বড় উপহার হয়ে থাকবে তা বলার অপেক্ষা রাখে না।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...