Friday, June 26, 2026

অবসর ভেঙে ফিরছেন পাঞ্জাব কি পুত্তর! প্রবল সম্ভাবনা

Date:

Share post:

যুবরাজ সিং কি অবসর ভেঙে ফের ফিরছেন প্রথম শ্রেণির ক্রিকেটে? আভাস সেইরকমই। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব পুনীত বালি চাইছেন অবসর ভেঙে খেলায় ফিরুন যুবরাজ। ঘরোয়া ক্রিকেটে ফিরুন। দায়িত্ব নিন পাঞ্জাব দলের। গড়ে তুলুন পাঞ্জাব দল অলরাউন্ডার কাম মেন্টর হিসাবে। আর এরপর বাকিটা যুবরাজের হাতে। প্রমাণ করতে পারলে ফিরতেই পারেন আন্তর্জাতিক ক্রিকেটে।

কিন্তু যুবরাজ কী ফিরতে চান? পুনীত বালি জানাচ্ছেন, দিন সাতেক আগে যুবরাজকে এই প্রস্তাব দেওয়া হয়। যুবরাজ এখনও সিদ্ধান্ত জানাননি। তবে এই অফার ফিরিয়েও দেননি। সময় চেয়েছেন। আর এখান থেকেই আশা জেগেছে। পুনীত মনে করছেন প্রস্তাব মনে ধরেছে পাঞ্জাব কা পুত্তরের। যুবি মনে করছে, এখনও তার কিছু দেওয়ার বাকি আছে। পরিস্থিতি বাধ্য করেছিল অবসরের সিদ্ধান্ত নিতে। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসাও অসম্ভব কিছু নয়। ক্যান্সার জয় করে যদি ফিরতে পারেন, তাহলে এই অবস্থা থেকেও ফেরা সম্ভব। ২০১৭ সালে যুবরাজ শেষ ম্যাচ খেলেন। আর ২০১৯-এ বিশ্বকাপ চলাকালীন অবসর ঘোষণা করেন। মাঝে অবশ্য তিনি আমিরশাহী ও কানাডার প্রিমিয়ার লিগ খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরতে গেলে বোর্ডের অনুমতি নিতে হবে। ভারতীয় ক্রিকেটে অবসর নিয়ে ফিরে আসা বিরল। কিন্তু বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় থাকায় সেই সম্ভাবনা আরও বাড়ছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...