Friday, June 26, 2026

স্বাধীনতা সংগ্রামে আরএসএসের ভূমিকা কী ছিল? মোদিকে প্রশ্ন অমিত মিত্রর

Date:

Share post:

স্বাধীনতা সংগ্রামে আরএসএসের ভূমিকা কী ছিল? সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জানতে চাইলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। শনিবার, লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানান। এরপরেই নিজের টুইটার হ্যান্ডেলে কটাক্ষ করে অমিত মিত্র লেখেন, “স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হৃদয় ছুঁয়ে গেল। কিন্তু 1972 সাল থেকে মোদি আরএসএসের প্রচারক ছিলেন। সুতরাং সেই হিসেবে স্বাধীনতা সংগ্রামে আরএসএস-এর কী ভূমিকা? সে বিষয়ে তিনি আমাদের শিক্ষিত করলে ভালো হয়”।

এরপরে অমিত মিত্র লেখেন, তাঁর বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। প্রথমে যাঁকে ফাঁসির আদেশ দেয় ব্রিটিশরা। পরে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একজন স্বাধীনতা সংগ্রামীর সন্তান হিসেবে সংঘ পরিবারের আসল চেহারাটা তাঁর জানার অধিকার আছে বলে টুইটে মন্তব্য করেন অমিত মিত্র।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...