Friday, June 26, 2026

৬০ হাজার কোটির সম্পত্তির উত্তরাধিকারী ঠিক করে ফেললেন আম্বানি

Date:

Share post:

অতীত থেকে শিক্ষা নিয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিলেন পৃথিবীর ধনীর তালিকায় থাকা চতুর্থ ব্যক্তি।

মুকেশ আম্বানি। ভাই অনিলের সঙ্গে সম্পত্তির ঝগড়ায় প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়েছিল। আর তার থেকে শিক্ষা নিয়েই নিজের ভবিষ্যত উত্তরাধিকারী তৈরি করে ফেললেন। ফ্যামিলি কাউন্সিলে ৬০ হাজার কোটির সাম্রাজ্যের দায়িত্ব বন্টন করে দিলেন। তিন ছেলেমেয়ে স্ত্রী ছাড়াও এই কাউন্সিলে থাকছেন কয়েকজন উপদেষ্টাও। রিলায়েন্সকে কারা নেতৃত্ব কারা দেবে, তা প্রকাশ্যে জানিয়ে দেবেন মুকেশ আগামী বছরেই।

আম্বানি সাম্রাজ্যের ভবিষ্যত নিয়ে মুকেশের তৈরি এই কাউন্সিলই সিদ্ধান্ত নেবে। কোনও বিতর্ক তৈরি হলে সিদ্ধান্ত নেবে এই কাউন্সিল। বহু ব্যবসায়ী পরিবার যাদের একাধিক ব্যবসা রয়েছে, তারা এই ধরণের কাউন্সিল তৈরি করেছেন। মুকেশও সেই পথে হাঁটলেন। বলা যায় পারিবারিক সম্পত্তি এগিয়ে নিয়ে যাওয়ায় কাউন্সিল হলো গণতান্ত্রিক ও স্বচ্ছ্ব পদ্ধতি। তবে মুকেশের তিন সন্তান ঈশা, আকাশ আর অনন্ত রিটেল, ডিজিটাল ও এনার্জির মাথায় থাকবেন, তা প্রায় নিশ্চিত। তিনজনেই ইতিমধ্যে ডিরেক্টর হিসাবে কাজও শুরু করেছেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...