Thursday, April 9, 2026

১৫ আগষ্টের সকালেই জঙ্গলমহলে মাওবাদী পোষ্টার, এলাকায় চাঞ্চল্য

Date:

Share post:

বেশ কিছুদিন নীরব থাকার পর শনিবার স্বাধীনতা দিবসের দিন জঙ্গলমহলে ফের মাওবাদী পোষ্টার৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মাওবাদীদের এই পোস্টার ফের পুরনো স্মৃতি উস্কে দিয়েছে জঙ্গলমহলে।

শনিবার সকালে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার ভুলাভেদা বাজার এবং দোমোহানি বাসস্ট্যান্ডের আশেপাশে প্রায় গোটা ২৫ মাওবাদী পোষ্টার উদ্ধার হয়েছে৷
জানা গিয়েছে, এদিন সকালেই কালা দিবস পালনের ডাক দেওয়ার পাশাপাশি এলাকার কয়েকজনের নামে হুমকি দিয়ে এই সব পোষ্টার সাঁটা হয়েছে। সাদা কাগজে লাল কালিতে লেখা পোষ্টারগুলির তলায় ‘সিপিআই মাওবাদী’ লেখা রয়েছে।এই পোস্টার নিয়ে মুখ খুলতে চাইছেন না স্থানীয় বাসিন্দারা পোষ্টারের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি আউটপোষ্টের পুলিশ অফিসার ও কর্মীরা। তাঁরা ঘটনাস্থল থেকে পোষ্টারগুলিকে সরিয়ে নিয়ে যায়। কে বা কারা এগুলো রাতের অন্ধকারে এলাকায় সেঁটে দিয়ে গিয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
এলাকায় নতুনভাবে মাওবাদীদের গতিবিধি নিয়ে পুলিশের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

তবে ভুলাভেদা বাজারে এভাবে পোস্টার ছড়ানোয় চিন্তার ভাঁজ পুলিস প্রশাসনের কপালেও। ঝাড়গ্রাম জেলার পুলিস সুপার পোস্টারের কথা স্বীকার করে নেন। তিনি জানান এই পোস্টার বাইরে থেকে কেউ এসে লাগিয়েছে, না স্থানীয় কেউ লাগিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

Related articles

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...