Monday, June 8, 2026

প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির জন্য আসছে দু’টি ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’ বিমান, খরচ ৮,৪৫৮ কোটি টাকা

Date:

Share post:

আর কিছুক্ষণের অপেক্ষা৷

তারপরই ভারতের মাটি ছুঁয়ে ফেলবে ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’৷ এই VVIP বোয়িং-৭৭৭ ER মডেলের বিমান আনতে মার্কিন মুলুকে পৌঁছেও গিয়েছেন ভারতীয় বায়ুসেনা, এয়ার ইন্ডিয়া এবং কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর উচ্চপদস্থ অফিসাররা ৷ এই দলই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে নিয়ে আসবে ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’ বিমানটি ৷

দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতির মতো ভিভিআইপি-দের জন্য অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থাযুক্ত বিমান ভারতে ছিলো না৷ এই ধরনের দু-দুটি বিমান কিনে ফেলেছে ভারত সরকার৷ দুটি বিমানের জন্য খরচ হয়েছে মোট ৮,৪৫৮ কোটি টাকা ৷ চলতি মাসে একটি এবং আগামী মাসে দ্বিতীয় এয়ার ইন্ডিয়া ওয়ান বিমানটি চলে আসবে ভারতের হাতে ৷

মার্কিন প্রেসিডেন্ট যে ‘এয়ারফোর্স ওয়ান’ বিমান ব্যবহার করেন, ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’ও সেই প্রযুক্তিতেই তৈরি ৷ এই দুই বিমান বিশেষভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর জন্য তৈরি করা হয়েছে। বিমানটির অন্দরের সাজ-সজ্জার কাজ শেষ ৷ ডেলিভারির জন্য একেবারে তৈরি ৷ এয়ার ইন্ডিয়া ওয়ান বিমানকে ছাড়পত্র দিয়েছে মার্কিন সংস্থা FAA বা ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন৷ অর্থাৎ এই বিমানটি ওড়ার জন্য প্রস্তুত ৷ এয়ার ইন্ডিয়া ওয়ান বিমানে রয়েছে অত্যাধুনিক ও সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা। যার মাধ্যমে মাঝ-আকাশ থেকেও নিরবিচ্ছিন্ন অডিও ও ভিডিও যোগাযোগ স্থাপন করা সম্ভব। পাশাপাশি, এই বিমানের নেটওয়ার্ককে হ্যাক করা সম্ভব নয় বলেই জানা গিয়েছে। এই বিমান থেকে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে গোটা দুনিয়ার সঙ্গে কথা বলা যাবে। চালকের আসনে থাকবেন বায়ুসেনার পাইলট।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...