Monday, April 6, 2026

স্বাধীনতা দিবসের আগের দিন এই রাজ্যের সরকারি দফতরে উড়ল খালিস্তানি পতাকা

Date:

Share post:

স্বাধীনতা দিবসের আগের দিন পাঞ্জাবের মোগার সরকারি দফতরে উড়ল খালিস্তানি পতাকা। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে যুক্তদের গ্রেফতারির নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোগার সরকারি দফতরে হঠাৎই দুজন খালিস্থানপন্থী যুবক ঢুকে পড়ে। এরপর কোনওক্রমে বিল্ডিংয়ের চার তলার ছাদের ওপর গিয়ে দেশের জাতীয় পতাকা সরিয়ে দিয়ে খালিস্তানি পতাকাটি বসিয়ে দেয়। কেউ জানার আগেই ওই বিল্ডিং থেকে পালিয়ে যায় দুই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে খালিস্তানি পতাকাটি বাজেয়াপ্ত করে ফের তেরঙ্গা পতাকা বসিয়ে দেওয়া হয়।

এমন ঘটনার পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং জানান, দোষীরা উপযুক্ত শাস্তি পাবেই। পাঞ্জাবে কোনওরকম দেশবিরোধী কার্যকলাপ তাঁর সরকার বরদাস্ত করবে না। দোষীদের গ্রেফতারির তোড়জোড় শুরু করেছে পাঞ্জাব পুলিশ। এদের সন্ধান দিতে পারলেই ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে পুলিশের তরফ থেকে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...